শনিবার, ২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩, ১৪ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কোটাবিরোধী আন্দোলনের সমন্বয়ক আবু সাঈদ নিহত

রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কোটাবিরোধী আন্দোলনের সমন্বয়ক আবু সাঈদ। একদিন আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টার ছবি শেয়ার করেন তিনি। যাতে লেখা ছিল ‘আজ আমি ছাত্রদের রক্তে রঞ্জিত। এরপর কোনো গুলি হলে তা যেন ছাত্রদের গায়ে না লেগে আমার আগে লাগে।’ পোস্টের পরের দিন মঙ্গলবারই কোটা আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় নিহত হন এই শিক্ষার্থী। নিহত আবু সাইদ রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুরের বাসিন্দা খুবই গরীব কৃষক মকবুল হোসেনের ছেলে। তার পরিবারে ও প্রতিবেশিদের মধ্যে এখন শোকের মাতম চলছে।

পোস্টারের লেখাটি বাঙালি শিক্ষাবিদ ও অধ্যাপক সৈয়দ মোহাম্মদ শামসুজ্জোহার। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ছিলেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দায়িত্ব পালনকালে ১৮ ফেব্রুয়ারি ১৯৬৯ সালে আইয়ুব বিরোধী আন্দোলনের সময় পাকিস্তানি সেনাবাহিনীর আক্রমণের মুখে, বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের রক্ষা করতে গিয়ে শহীদ হন।

মৃত্যুর আগের দিন শিক্ষকদের সভায় বক্তব্য দিতে গিয়ে মোহাম্মদ শামসুজ্জোহার বলেন,‘আজ আমি ছাত্রদের রক্তে রঞ্জিত। এরপর কোনো গুলি হলে তা কোনো ছাত্রের গায়ে না লেগে যেন আমার গায়ে লাগে।’

আর এর ঠিক পরের দিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রক্ষা করতে এসে প্রধান ফটকের সামনে পাকিস্তানি বাহিনীর গুলিতে জীবন দিতে হয় তাকে।

আবু সাইদ তার পোস্টের ক্যাপশনে শহীদ শামসুজ্জোহারের রেফারেন্স দিয়ে লিখেছিলেন- এই সময়ে আপনার খুব দরকার ছিল স্যার। অন্তত একজন ‘শামসুজ্জোহা’ হয়ে মরে যাওয়াটা অনেক বেশি আনন্দের, সম্মানের আর গর্বের।

আর দুজনেই চলে গেলেন একই পথে।

মঙ্গলবার দুপুরে রংপুরে আন্দোলনকারী ও পুলিশের সংঘর্ষে আহত হয়েছেন আরও অন্তত অন্তত ১৪ জন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ দুপুরে কোটাবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা মিছিল নিয়ে বের হন। তারা শহরের লালবাগ এলাকায় থেকে ক্যাম্পাসের দিকে যান। ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। এক পর্যায়ে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। তখন পুলিশ শিক্ষার্থীদের লক্ষ্য করে রাবার বুলেট ছোড়ে। এতেই হতাহতের ঘটনা ঘটে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

সুরমা নদীর তীর উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
নেত্রকোনায় বাস চাপায় সিএনজির দুই যাত্রী নিহত
ইরান থেকে ফেরার পথেই কিউবা দখল করবো: ট্রাম্প
‘ইন্ডাস্ট্রিতে আমার কথা ভাবার জন্য কেউ ছিল না’
ডিসি সম্মেলন শুরু কাল রোববার
প্রথম বাংলাদেশী হিসেবে মাকালু শিখরে বাবর আলী
আজ সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
কোনো নারীই ‘ট্রফি’ হতে চায় না: প্রীতি জিনতা
‘একাত্তরের জামায়াত আর বর্তমান জামায়াত এক নয়’
নকলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ও পুরস্কার বিতরণ
ইরানের সঙ্গে আবার যুদ্ধের হুঁশিয়ারি ট্রাম্পের
বিশ্বকাপে যুক্তরাষ্ট্রেই খেলবে ইরান
আজ মহান মে দিবস
বিচ্ছেদ ভুলে ফের প্রেমে মশগুল হানিয়া আমির
বিয়ের আগে টানা লাউ খেয়েছেন যে অভিনেতী
নকলায় ক্ষতিকর রং মিশিয়ে আইসক্রিম তৈরি: ৩০ হাজার টাকা জরিমানা
রাজনৈতিক কারণে দায়ের করা ২৩ হাজার ৮৬৫টির বেশি মামলা প্রত্যাহার
হাম পরিস্থিতি আগামী মাসের মধ্যেই সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব
ইনুকে ‘টেনশন না করতে বলা’ দুই কনস্টেবল শাস্তির আওতায়
প্রথম নির্বাচনেই বাজিমাত, ভোটের বন্যায় ভাসলেন থালাপতি বিজয়

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১ 
কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.