শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ঢাকা মহানগরীর কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে তিন দিন অফলাইন এবং তিন দিন অনলাইনে ক্লাস নেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন। সিদ্ধান্ত অনুযায়ী এই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে রোববার থেকে অনলাইন ক্লাস শুরু হবে।
বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘শনি, সোম ও বুধবার ফিজিক্যাল ক্লাস হবে। আর রবিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার—এই তিন দিন অনলাইন, স্কুলে আসবে না।’ বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।








