শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২, ২১ শাওয়াল ১৪৪৭, বসন্তকাল

হাদি হত্যা মামলার রায় ঘোষণা

কলিকাল প্রতিনিধি

ছবি : সংগৃহীত

ইনকিলাব মঞ্চের প্রয়াত মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার রায় ঘোষণা হয়েছে। রায়ে প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদকে অস্ত্র আইনের মামলায় দশ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ মাহমুদুল মোহসীন এ রায় ঘোষণা করেন।

মামলা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৭ নভেম্বর আদাবরের বায়তুল আমান হাউজিং সোসাইটির একটি ফ্ল্যাটে অভিযান পরিচালনা করে র‌্যাব-২। তখন পালানোর চেষ্টাকালে ফয়সাল করিমকে আটক করা হয়। তার বাসায় তল্লাশি চালিয়ে চার রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার করে র‌্যাব।

এ ঘটনায় পরদিন আদাবর থানায় ফয়সাল করিমের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করেন র‌্যাবের হাবিলদার মশিউর রহমান।

মামলায় অভিযোগ করা হয়, ফয়সাল করিম এলাকার চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী, চাঁদাবাজ এবং মাদক কেনাবেচার হোতা। তিনি দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে চাঁদাবাজি, খুন-জখম এবং জমি দখলসহ সন্ত্রাসী কার্যক্রমের নেতৃত্ব দিয়ে আসছেন। অপরাধ সংঘটনের জন্য অবৈধ আগ্নেয়াস্ত্র নিজের কাছে রেখেছিলেন।

তদন্ত শেষে ফয়সাল করিমকে অভিযুক্ত করে গত বছরের ২৮ মার্চ আদাবর থানার উপ-পরিদর্শক জাহিদ হাসান আদালতে অভিযোগপত্র জমা দেন। মামলার বিচার চলাকালে আদালত ১৪ জনের মধ্যে ১৩ জনের সাক্ষ্যগ্রহণ করেন।

গত বছরের ১৭ নভেম্বর পর্যন্ত এ মামলায় জামিনে ছিলেন ফয়সাল করিম। এরপর ওসমান হাদি হত্যার ঘটনার পর থেকে প্রকাশ্যে দেখা যায়নি তাকে। এর মধ্যে গত মাসে ভারতে গ্রেপ্তার হয়েছেন তিনি।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক
বগুড়া-৬ : বেসরকারিভাবে নির্বাচিত বিএনপির বাদশা
শেরপুর-৩ আসনে ভোটে জয়ী বিএনপির রুবেল
রাজধানীর তুরাগের রানাভোলায় বস্তিতে আগুন
তিন দিন অফলাইন এবং তিন দিন অনলাইনে ক্লাস
ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন জামায়াত প্রার্থী
‘বৈসাবি নয়’ নিজস্ব পরিচয়ে উৎসব পালনের আহ্বান পার্বত্যমন্ত্রীর
হাদি হত্যা মামলার রায় ঘোষণা
দুই পুলিশের মৃত্যুদণ্ড, তিন জনের ১০ বছরের কারাদণ্ড
আবু সাঈদ হত্যা মামলার রায় আজ
ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান
কালবৈশাখী ঝড়ের সতর্কতা জারি
বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ভোটগ্রহণ শুরু
হাদি হত্যার ২ আসামিকে ফেরত পাঠাতে সম্মত ভারত
‘যুদ্ধবিরতি মানেই যুদ্ধ শেষ নয়’
প্রথম রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী
‘প্রয়োজনে শুক্রবারও দুই বেলা অধিবেশন বসতে পারে’
শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্রি ওয়াই-ফাই চালু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী
স্বতন্ত্র বেতন স্কেলে শিক্ষকদের ন্যূনতম বেতন হতে পারে ৫০ হাজার টাকা
সংরক্ষিত নারী আসনের ভোটের তফসিল ঘোষণা

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০ 
কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.