বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২, ২০ শাওয়াল ১৪৪৭, বসন্তকাল

ইতালি উপকূলে বাংলাদেশিসহ জীবিত উদ্ধার ৩২, নিখোঁজ ৭১

আন্তর্জাতিক ডেস্ক

ছবি : সংগৃহীত

ইতালির উপকূলে থাকা একটি নৌকা থেকে ৩২ জন অভিবাস প্রত্যাশীকে জীবিত উদ্ধার করেছে দু’টি বাণিজ্যিক জাহাজ। পাশাপাশি দুই অভিবাসনপ্রত্যাশীর মরদেহও উদ্ধার করেছে তারা।

জানা গেছে, অভিবাসনপ্রত্যাশীদের বহন করা নৌকাটি লিবিয়া থেকে ছেড়ে এসেছিল। জীবিত উদ্ধার হওয়াদের বরাতে উদ্ধারকারী দাতব্য সংস্থাগুলো জানিয়েছে, অন্তত ৭১ জন অভিবাসনপ্রত্যাশী সাগরে নিখোঁজ হয়েছে।

রোববার (৫ এপ্রিল) আন্তর্জাতিক অভিবাসন সংস্থা এবং জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনসিএইচইর’র স্থানীয় প্রতিনিধিরা জানিয়েছেন, জীবিত উদ্ধার হওয়াদের মধ্যে একজন শিশু রয়েছে। উভয় সংস্থা জানিয়েছে, বেঁচে যাওয়া ব্যক্তিরা তাদের জানিয়েছেন, লিবিয়ার তাজোরা বন্দর থেকে নৌকাটি ছেড়ে আসে এবং এতে শতাধিক মানুষ ছিলেন।

মেডিটেরিয়ান সেভিং হিউম্যানস এন্ড সি-ওয়াচ নামের দাতব্য সংস্থাটি জানিয়েছে, উদ্ধার হওয়াদের ইতালীয় কোস্ট গার্ডের একটি টহল নৌকায় স্থানান্তর করা হয়েছে। সেখান থেকে তাদের ইতালির ল্যাম্পেদুসা দ্বীপে নিয়ে যাওয়া হয়।

এদিকে, মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক পোস্ট নিজেদের প্রতিবেদনে জানিয়েছে, শনিবার অভিবাসনপ্রত্যাশীদের নৌকাটি ডুবেছে লিবিয়া উপকূলে। নৌযানটিতে শতাধিক অভিবাসনপ্রত্যাশী ছিল। এর মধ্যে অন্তত ৭০ জন নিখোঁজ রয়েছে। তারা ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার চেষ্টা করছিলেন।

জীবিত উদ্ধার হওয়ারা জানিয়েছেন, আবহাওয়া ছিল খুবই বৈরি। ঢেউ খুবই উঁচু ছিল। নৌকাটি যাত্রা শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই উল্টে যায়। তখনও এটি এখনও লিবিয়ার পানিতে ছিল।

তথ্যসুত্র: রয়টার্স

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

হাদি হত্যার ২ আসামিকে ফেরত পাঠাতে সম্মত ভারত
‘যুদ্ধবিরতি মানেই যুদ্ধ শেষ নয়’
প্রথম রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী
‘প্রয়োজনে শুক্রবারও দুই বেলা অধিবেশন বসতে পারে’
শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্রি ওয়াই-ফাই চালু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী
স্বতন্ত্র বেতন স্কেলে শিক্ষকদের ন্যূনতম বেতন হতে পারে ৫০ হাজার টাকা
সংরক্ষিত নারী আসনের ভোটের তফসিল ঘোষণা
যুদ্ধবিরতির খবরে তেলের দাম কমেছে
যুদ্ধবিরতিতে সম্মতি ইসরায়েলের, বিমান হামলা স্থগিত
পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
দুই সপ্তাহের জন্য হরমুজ প্রণালি খুলে দিচ্ছে ইরান
ঢাকায় আসছেন অস্ট্রেলিয়ার স্পিকার, দেখবেন সংসদের কার্যক্রম
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ
তামিমকে সভাপতি করে অ্যাডহক কমিটি ঘোষণা
শিরীন শারমিনকে কারাগারে পাঠানোর নির্দেশ
২৭ এপ্রিল যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী
আজ দিল্লি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
করোনা ভ্যাকসিন কেনায় খরচ ৪ হাজার ৩৯৪ কোটি টাকা: সংসদে স্বাস্থ্যমন্ত্রী
দেশব্যাপী এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রধানমন্ত্রী
সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী গ্রেপ্তার

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০ 
কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.