বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২, ২০ শাওয়াল ১৪৪৭, বসন্তকাল

ইরানে ৩০টির বেশি বিশ্ববিদ্যালয়ে ‘সরাসরি হামলা’—দাবি বিজ্ঞানমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধে এ পর্যন্ত ইরানের ৩০টিরও বেশি বিশ্ববিদ্যালয় ‘সরাসরি হামলার’ শিকার হয়েছে বলে জানিয়েছেন দেশটির বিজ্ঞান, গবেষণা ও প্রযুক্তিমন্ত্রী হোসেইন সিমাই সারাফ।

বার্তা সংস্থা ইরান স্টুডেন্টস নিউজ এজেন্সি আজ শনিবার (৪ এপ্রিল) এই তথ্য জানিয়েছে।

সারাফ বলেন, ‘হামলায় বেসামরিক স্থাপনা এবং শিক্ষা ও গবেষণার জন্য অপরিহার্য অবকাঠামোগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এর ফলে আজ লাখ লাখ স্কুল ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিক্ষা ও গবেষণা থেকে বঞ্চিত হচ্ছে।’

ইরানি রেড ক্রিসেন্ট ও স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, গতকাল শুক্রবার তেহরানে শহীদ বেহেশতি বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু ভবন মার্কিন-ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিশ্ববিদ্যালয়গুলোতে হামলা মূলত ইরানের ‘বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক ভিত্তি দুর্বল করার অপচেষ্টা’ হিসেবে দেখছে তেহরান।

অন্যদিকে ইসরায়েল এসব হামলাকে ইরানের ‘পারমাণবিক কর্মসূচি ধ্বংস করার বৃহত্তর প্রচেষ্টার অংশ’ হিসেবে অভিহিত করেছে। তবে যুক্তরাষ্ট্র দাবি করেছে, তাদের বাহিনী ইচ্ছাকৃতভাবে কোনো বেসামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানে না।

এদিকে হামলার প্রতিশোধ হিসেবে উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোতে পাল্টা হামলা চালানোর হুমকি দিয়েছে ইরান।

তথ্যসূত্র: সিএনএন

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

হাদি হত্যার ২ আসামিকে ফেরত পাঠাতে সম্মত ভারত
‘যুদ্ধবিরতি মানেই যুদ্ধ শেষ নয়’
প্রথম রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী
‘প্রয়োজনে শুক্রবারও দুই বেলা অধিবেশন বসতে পারে’
শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্রি ওয়াই-ফাই চালু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী
স্বতন্ত্র বেতন স্কেলে শিক্ষকদের ন্যূনতম বেতন হতে পারে ৫০ হাজার টাকা
সংরক্ষিত নারী আসনের ভোটের তফসিল ঘোষণা
যুদ্ধবিরতির খবরে তেলের দাম কমেছে
যুদ্ধবিরতিতে সম্মতি ইসরায়েলের, বিমান হামলা স্থগিত
পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
দুই সপ্তাহের জন্য হরমুজ প্রণালি খুলে দিচ্ছে ইরান
ঢাকায় আসছেন অস্ট্রেলিয়ার স্পিকার, দেখবেন সংসদের কার্যক্রম
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ
তামিমকে সভাপতি করে অ্যাডহক কমিটি ঘোষণা
শিরীন শারমিনকে কারাগারে পাঠানোর নির্দেশ
২৭ এপ্রিল যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী
আজ দিল্লি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
করোনা ভ্যাকসিন কেনায় খরচ ৪ হাজার ৩৯৪ কোটি টাকা: সংসদে স্বাস্থ্যমন্ত্রী
দেশব্যাপী এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রধানমন্ত্রী
সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী গ্রেপ্তার

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০ 
কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.