বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২, ২০ শাওয়াল ১৪৪৭, বসন্তকাল

সরকারি মাধ্যমিক স্কুলের জন্য সুখবর

কলিকাল প্রতিনিধি

ছবি : সংগৃহীত

দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম জোরদারে নতুন আর্থিক বরাদ্দ দিয়েছে সরকার। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) জানিয়েছে, ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে অতিরিক্ত অর্থ অনুমোদন করা হয়েছে।

অধিদপ্তরের বাজেট শাখা থেকে জারি করা নির্দেশনায় বলা হয়েছে, এই বরাদ্দ প্রশাসনিক ব্যয়, অবকাঠামো সংস্কার, প্রয়োজনীয় সরঞ্জাম ক্রয় এবং পূর্বের বকেয়া পরিশোধে ব্যয় করা যাবে।

মাউশির তথ্য অনুযায়ী, এ বরাদ্দের আওতায় বিদ্যালয়গুলো ২০২২-২৩, ২০২৩-২৪ এবং ২০২৪-২৫ অর্থবছরের বকেয়া পাওনাও নিষ্পত্তি করতে পারবে। ব্যয়ের খাত হিসেবে প্রশাসনিক ব্যয়, জ্বালানি, ভ্রমণ ও বদলি ভাতা, মুদ্রণ, সাধারণ সরবরাহ এবং যন্ত্রপাতি ক্রয়ের বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, নতুন করে সরকারি হওয়া শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা অধিদপ্তরের পূর্বানুমোদন ছাড়া কোনো বকেয়া বেতন-ভাতা উত্তোলন করতে পারবেন না।

ছুটি সংক্রান্ত বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে। এতে বলা হয়, প্রতিষ্ঠানের প্রধান তাদের অধীনস্থদের শ্রান্তিবিনোদন ছুটি অনুমোদন করবেন, আর প্রধানদের ছুটি অনুমোদনের দায়িত্ব থাকবে শিক্ষা অধিদপ্তরের ওপর।

বরাদ্দকৃত অর্থ ব্যয়ের ক্ষেত্রে সরকারি আর্থিক বিধিমালা কঠোরভাবে অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে। কোনো ধরনের অনিয়ম ধরা পড়লে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বা প্রতিষ্ঠান প্রধানকে ব্যক্তিগতভাবে দায় নিতে হবে বলেও জানানো হয়েছে।

এছাড়া আগামী ৩০ জুন ২০২৬-এর মধ্যে বরাদ্দের অব্যবহৃত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সূত্র: মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

হাদি হত্যার ২ আসামিকে ফেরত পাঠাতে সম্মত ভারত
‘যুদ্ধবিরতি মানেই যুদ্ধ শেষ নয়’
প্রথম রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী
‘প্রয়োজনে শুক্রবারও দুই বেলা অধিবেশন বসতে পারে’
শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্রি ওয়াই-ফাই চালু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী
স্বতন্ত্র বেতন স্কেলে শিক্ষকদের ন্যূনতম বেতন হতে পারে ৫০ হাজার টাকা
সংরক্ষিত নারী আসনের ভোটের তফসিল ঘোষণা
যুদ্ধবিরতির খবরে তেলের দাম কমেছে
যুদ্ধবিরতিতে সম্মতি ইসরায়েলের, বিমান হামলা স্থগিত
পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
দুই সপ্তাহের জন্য হরমুজ প্রণালি খুলে দিচ্ছে ইরান
ঢাকায় আসছেন অস্ট্রেলিয়ার স্পিকার, দেখবেন সংসদের কার্যক্রম
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ
তামিমকে সভাপতি করে অ্যাডহক কমিটি ঘোষণা
শিরীন শারমিনকে কারাগারে পাঠানোর নির্দেশ
২৭ এপ্রিল যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী
আজ দিল্লি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
করোনা ভ্যাকসিন কেনায় খরচ ৪ হাজার ৩৯৪ কোটি টাকা: সংসদে স্বাস্থ্যমন্ত্রী
দেশব্যাপী এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রধানমন্ত্রী
সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী গ্রেপ্তার

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.