শেরপুর জেলার নকলায় সম্পূর্ণ অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘মানবকল্যাণ ফাউন্ডেশন’-এর একবছর মেয়াদি (২০২৬-২০২৭) নতুন কমিটি গঠন করা হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির অস্থায়ী কার্যালয়ে ফাউন্ডেশনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাফেজ মাওলানা সাইম ইসলাম তূর্য’র সভাপতিত্বে দুইটি অধিবেশনের মাধ্যমে এই কমিটি গঠন কাজ সম্পন্ন করা হয়।
প্রথম অধিবেশনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় অধিবেশনে সাধারণ সভায় উপস্থিতিদের কণ্ঠভোটের মাধ্যমে সভাপতি পদে আব্দুল্লাহ আল-আমিন ও সাধারণ সম্পাদক পদে রাজিব মন্ডল নির্বাচিত করা হয়।








