ইরানের পাশে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রুট হরমুজ প্রণালির নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র। এখন ব্যর্থতার দায় এড়াতে নানা উল্টাপাল্টা কথা বলছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যৌথ হামলা শুরুর পর হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে দেয় তেহরান। তবে বার বার হামলা চালিয়ে ও হুমকি দিয়েও ইরানের মাথা নোয়াতে পারেননি ট্রাম্প। এমনকি তিনি হরমুজ প্রণালি সচল রাখতে মিত্রদের সাহায্য চেয়েও ব্যর্থ হন।
এমতাবস্থায় এবার নতুন কাণ্ড ঘটিয়েছেন তিনি। হরমুজ প্রণালিকে ‘ট্রাম্প প্রণালি’ হিসেবে নামকরণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেয়ার পর ওয়াশিংটনের বেশ কয়েকটি ভবন নিজের নামে করেছেন ট্রাম্প। এছাড়া গালফ অব মেক্সিকোকে গালফ অব আমেরিকাও নামকরণ করেন তিনি। খবর দ্য স্ট্রেইটস টাইমস।
এদিকে ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে সম্মত হয়েছে ইরান। যদিও তেহরান বার বার ওয়াশিংটনের এমন দাবি প্রত্যাখ্যান করে আসছে। এমনকি ইরানি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলমান আছে বলেও দাবি করেছেন ট্রাম্প।








