মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩, ১ জিলহজ ১৪৪৭, গ্রীষ্মকাল

মুসলিম বিশ্বের উদ্দেশে খোলা চিঠি ইরানি নিরাপত্তা প্রধানের

আন্তর্জাতিক ডেস্ক

ছবি : সংগৃহীত

ইরানের সর্বোচ্চ নিরাপত্তা সংস্থা সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান ও সচিব আলী লারিজানি মুসলিম বিশ্বের দেশগুলোর প্রতি খোলা চিঠিতে ইরানের পাশে থাকার আহ্বান জানিয়েছেন। বিভিন্ন আন্তর্জাতিক সূত্রে জানা গেছে, আরবি ভাষায় লেখা ওই বার্তায় তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে চলমান সংঘাতকে পুরো অঞ্চলের ভবিষ্যতের সঙ্গে সম্পর্কিত একটি বড় প্রশ্ন হিসেবে তুলে ধরেন।

চিঠিতে লারিজানি দাবি করেন, যুক্তরাষ্ট্র মুসলিম দেশগুলোর নির্ভরযোগ্য মিত্র নয় এবং ইসরায়েল তাদের জন্য হুমকি। তিনি আরও বলেন, ইরান প্রতিবেশী দেশগুলোর ওপর আধিপত্য কায়েম করতে চায় না, বরং আঞ্চলিক বাস্তবতা বিবেচনায় সবাইকে অবস্থান স্পষ্ট করার আহ্বান জানায়।

ইরানি এই কর্মকর্তা অভিযোগ করেন, তেহরান বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক চাপের মুখে রয়েছে। তার বক্তব্য অনুযায়ী, ইরান এমন একটি সময় পার করছে যখন মুসলিম দেশগুলোর কাছ থেকে প্রত্যাশিত মাত্রার সমর্থন মেলেনি। একই সঙ্গে তিনি বলেন, ইরানের জনগণ সহজে পিছু হটবে না এবং শেষ পর্যন্ত প্রতিরোধ চালিয়ে যাবে।

আঞ্চলিক উত্তেজনার পটভূমিতে এই বার্তা এসেছে এমন এক সময়ে, যখন ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ঘিরে সংঘাত আরও বিস্তৃত আকার নিয়েছে। সাম্প্রতিক প্রতিবেদনগুলোতে দেখা যাচ্ছে, ইরানের শীর্ষ নেতৃত্ব, আঞ্চলিক নিরাপত্তা এবং উপসাগরীয় দেশগুলোকে ঘিরে চাপ ক্রমেই বাড়ছে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

বাংলাদেশকে ৩৫ কোটি মার্কিন ডলার অর্থায়নের অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক
নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতায় গোয়েন্দা ও আইন-শৃঙ্খলা বাহিনী সমন্বয় করবে: প্রধানমন্ত্রী
মাদারীপুরে একই পরিবারের তিন লাশ উদ্ধার
বড়পর্দায় আসছে জীবনানন্দ দাশের ‘বনলতা সেন’
তামিম-রিয়াদসহ বিসিবি নির্বাচনে কাউন্সিলর হলেন যারা
নতুন মাঠে আক্ষেপ ঘুচালো মেসি
পে-স্কেল ১ জুলাই থেকেই বাস্তবায়নের নীতিগত সিদ্ধান্ত দিয়েছেন প্রধানমন্ত্রী
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতার জিও জারি
নতুন বছরে প্রাথমিক শিক্ষার্থীরা নতুন কারিকুলাম পাবে: গণশিক্ষা প্রতিমন্ত্রী
তারেক রহমানের সঙ্গে সম্পাদক পরিষদের নেতাদের বৈঠক
ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সবার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট
হাম প্রাদুর্ভাব মোকাবিলায় আসছে এক কোটি ভিটামিন এ ক্যাপসুল
ঢাকায় পৌঁছেছে কারিনার মরদেহ
রাজস্থানে দিল্লিগামী ট্রেনে আগুন
আবারও রোনালদোর কান্নার মুহূর্ত
বিশ্বকাপে বিনা পারিশ্রমিকে গাইবেন শাকিরা- ম্যাডোনা-বিটিএস
জীবনের ১৭টা বছর নষ্ট করেছি: মিরা
বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা
আবু সাঈদ হত্যা মামলায় রোবির সাবেক ভিসি গ্রেফতার
শুধু স্বপ্ন নয়, বাস্তব পরিকল্পনা চান প্রধানমন্ত্রী

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.