শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২, ২৩ রমজান ১৪৪৭, বসন্তকাল

চলচ্চিত্র অঙ্গনকে ‘ডাস্টবিন’ বলার কারণ জানালেন অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক

দেশের চলচ্চিত্র অঙ্গনের বর্তমান অবস্থা নিয়ে হতাশা প্রকাশ করেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। সম্প্রতি তিনি দেশের চলচ্চিত্র শিল্পকে ‘ডাস্টবিনের সঙ্গে তুলনা’ করেন। এ মন্তব্য ঘিরে শুরু হয়েছে আলোচনা ও সমালোচনা।

অপু বিশ্বাসের দাবি, ২০১৬ সালের পর থেকে চলচ্চিত্র অঙ্গনে নোংরামির চর্চা শুরু হয়েছে। ধীরে ধীরে সে পরিবেশ পুরো শিল্পকে ক্ষতিগ্রস্ত করেছে।

সম্প্রতি এক অনুষ্ঠানে তিনি বলেন, একসময় একটি পূর্ণাঙ্গ চলচ্চিত্র দিয়েই শিল্পীরা দর্শকের ভালোবাসা পেতেন। কিন্তু ২০১৬ সালের পর থেকে শিল্পের পরিবেশ বদলে গেছে। তার ভাষায়, এখন চলচ্চিত্র শিল্প অনেকটা ডাস্টবিনে পরিণত হয়েছে।

তিনি বলেন, পক্ষ-বিপক্ষ সব জায়গাতেই থাকে। বলিউড, হলিউড বা টালিউড—সব জায়গাতেই মতভেদ রয়েছে। তবে সেখানে সবাইকে নিয়ে কাজ করার পরিবেশ আছে। দেশের চলচ্চিত্র অঙ্গনে সে পরিবেশ নেই।

নিজের বক্তব্যের ব্যাখ্যায় অপু বিশ্বাস বলেন, ২০০৭ সালে যখন তিনি চলচ্চিত্রে আসেন, তখন কাজ দিয়েই প্রতিযোগিতা হতো। কিন্তু এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভিন্ন ধরনের প্রতিযোগিতা দেখা যায়।

তার মতে, কোনো শিল্পী দীর্ঘদিন কাজ করে পরিচিতি পেলে তাকে সম্মান করা উচিত। কিন্তু অনেক সময় ব্যক্তিগত বিষয়কে নেতিবাচকভাবে সামনে আনা হয়। এতে চলচ্চিত্রের পরিবেশ নড়বড়ে হয়ে যায়। সে বাস্তবতা থেকেই তিনি ‘ডাস্টবিন’ শব্দটি ব্যবহার করেছেন বলে জানান।

অপু আরও বলেন, গত সাত থেকে আট মাস ধরে তিনি নিজেকে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে কিছুটা দূরে রেখেছেন। কারণ সেখানে তাকে নিয়ে নানা বিতর্ক তৈরি হয় এবং তার বক্তব্য অনেক সময় বিকৃতভাবে উপস্থাপন করা হয়।

তবে এসব সমালোচনা বা বিদ্রূপ তার ব্যক্তিজীবনে তেমন প্রভাব ফেলে না বলেও জানান তিনি। তার ভাষায়, যারা এসব করেন তারা তাকে ব্যক্তিগতভাবে চেনেন না। তারা শুধু পর্দায় দেখা চরিত্রটিকেই চেনেন। তাই বিষয়গুলো তিনি উপভোগ করেন এবং নিজের কাজে এগিয়ে যাওয়াকেই গুরুত্ব দেন।

এদিকে বিরতির পর নতুন দুটি সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন অপু বিশ্বাস। এর একটি দুর্বার। ছবিটি নির্মাণ করছেন কামরুল হাসান ফুয়াদ। থ্রিলার ও হত্যার রহস্য ঘিরে তৈরি এ ছবিতে অপুর বিপরীতে অভিনয় করছেন আবদুন নূর সজল।

অন্যদিকে সিক্রেট নামের আরেকটি ছবিতে কাজ করবেন তিনি। এটি পরিচালনা করছেন বন্ধন বিশ্বাস। এ ছবিতে অপুর নায়ক হিসেবে থাকছেন আদর আজাদ। দুই অভিনেতার সঙ্গেই প্রথমবার জুটি বাঁধতে যাচ্ছেন অপু বিশ্বাস।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ইরানের পক্ষে লড়বে আরও দুই দেশের বাহিনী, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি
বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত বেড়ে ১৪
ছুটির দিনগুলোতেও বাংলাদেশ পেট্রোলিয়াম ডিপো খোলা রাখার নির্দেশ
বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে সাতজন নিহত
ইরানের নতুন সর্বোচ্চ নেতার প্রথম ভাষণ
সংসদ রোববার পর্যন্ত মুলতবি ঘোষণা
সংসদে আবেগাপ্লুত হয়ে পড়েন স্বরাষ্ট্রমন্ত্রী
আ.লীগ দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল: রাষ্ট্রপতি
‘উই ওয়ান্ট জাস্টিস’
খালেদা জিয়া-খামেনিসহ বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোকপ্রস্তাব
দেশ ও জনগণের স্বার্থেই আমার রাজনীতি: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর নির্দেশেই সংসদে কালেমা তাইয়্যিবা স্থাপন করা হয়
রাষ্ট্রপতিকে অভিশংসনের দাবিতে মানিক মিয়ায় এনসিপির মানববন্ধন
চলচ্চিত্র অঙ্গনকে ‘ডাস্টবিন’ বলার কারণ জানালেন অপু বিশ্বাস
১৫ আগস্ট, জাতীয় শোক দিবস বাতিল
শপথ নিলেন স্পিকার হাফিজ উদ্দিন ও ডেপুটি স্পিকার কায়সার কামাল
যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ খেলতে ট্রাম্পের আমন্ত্রণে সাই দিচ্ছে না ইরান
হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন ও ডেপুটি স্পিকার কায়সার কামাল
আজ থেকে দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু: প্রধানমন্ত্রী

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১ 
কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.