শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩, ২৮ শাওয়াল ১৪৪৭, গ্রীষ্মকাল

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা, দুই মাসের মধ্যে চার্জশিট দাখিলের নির্দেশ

কলিকাল প্রতিনিধি

দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের ওপর হামলার ঘটনায় আগামী দুই মাসের মধ্যে সুষ্ঠু তদন্ত শেষ করে চার্জশিট দাখিলের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

আজ সোমবার (২ মার্চ) বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলোর ক্ষতিগ্রস্ত ও পুড়ে যাওয়া ভবনে আয়োজিত একটি বিশেষ শিল্প প্রদর্শনী ঘুরে দেখার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলে তিনি এ নির্দেশনা দেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, চার্জশিট দাখিলের পর মামলার বিচারিক প্রক্রিয়া শুরু হবে। তিনি বলেন, এ ধরনের ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সকলের সহযোগিতা প্রয়োজন, যাতে ভবিষ্যতে আর এমন ন্যক্কারজনক ঘটনা না ঘটে।

তিনি আরও বলেন, এই হামলার ঘটনায় আন্তর্জাতিক পরিসরে দেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মাধ্যমে বিশ্বের কাছে ভুল বার্তা গেছে যে বাংলাদেশে সংবাদমাধ্যমের ওপর যে কোনো সময় আক্রমণ করা যায়। স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, প্রগতি-বিরোধী, সাম্প্রদায়িক ও উগ্রবাদী শক্তি যেন উৎসাহ না পায়, সে জন্য দ্রুত ও কার্যকর বিচার নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি। একই সঙ্গে তিনি বলেন, সরকার স্বাধীন গণমাধ্যম ও বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতার অঙ্গীকার বাস্তবায়নে কাজ করতে চায়।

প্রদর্শনী প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আয়োজনটি তাকে “জীবন্ত জাদুঘর”-এর মতো মনে হয়েছে, যেখানে ধ্বংসস্তূপ থেকেও ঘুরে দাঁড়ানোর বার্তা ফুটে উঠেছে। তিনি দাবি করেন, ইতিহাস সাক্ষ্য দেয়, উগ্রবাদী ও সাম্প্রদায়িক শক্তি প্রগতিকে আটকাতে চাইলেও শেষ পর্যন্ত সফল হতে পারে না।

এদিকে, ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেন, ঘটনাটি নিয়ে স্থানীয় কূটনৈতিক মহলসহ বিদেশেও বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। তিনি বলেন, এমন ঘটনার পুনরাবৃত্তি যেন আর না ঘটে, সে বিষয়ে রাষ্ট্র ও সমাজকে একসঙ্গে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। তিনি প্রথম আলো ও ডেইলি স্টার পরিবারের প্রতি সমবেদনা জানান এবং বলেন, তারা যেন ক্ষতিগ্রস্ত অবস্থা কাটিয়ে আবার স্বাভাবিকভাবে সংবাদ কার্যক্রম পরিচালনা করতে পারে।

প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) ডা. জাহেদ উর রহমান বলেন, যে কোনো গণমাধ্যমের আদর্শ বা অবস্থানের সমালোচনা হতে পারে এবং নিয়মমাফিক প্রতিবাদও করা যায়, কিন্তু আগুন দিয়ে হামলার মতো ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে সাধারণ নাগরিকদেরও সক্রিয় ভূমিকা রাখার কথা বলেন তিনি।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

হজ কাদের জন্য ফরজ?
এনটিআরসিএ’র শিক্ষক শূন্যপদ ৭৭ হাজার
নতুন ২ দিবস পালনের সিদ্ধান্ত সরকারের
শুক্রবার রাতে ঢাকা ছাড়বে প্রথম হজ ফ্লাইট
বিসিএস পরীক্ষার সিলেবাসে আসছে পরিবর্তন
বেগম খালেদা জিয়াসহ ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচটি প্রতিষ্ঠান পেলো স্বাধীনতা পুরস্কার
প্রতিশোধ প্রতিহিংসা নয়, সহনশীলতাকে গুরুত্ব দিন: প্রধানমন্ত্রী
২৭ ভরি স্বর্ণালংকারসহ প্রতারক তান্ত্রিককে গ্রেফতার করেছে পিবিআই
রাজনীতির শিকার হয়ে অভিনয় ছাড়তে চেয়েছিলাম: প্রিয়াঙ্কা
নকলায় কায়দা বালিকা মাদরাসায় দাখিল পরীক্ষার্থীদের স্মরণীয় বিদায় অনুষ্ঠিত
কূটনৈতিক ফোরামে অংশ নিতে তুরস্ক যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
আজ ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ প্রদান করবেন প্রধানমন্ত্রী
টাইমের ১০০ প্রভাবশালীর তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
‘আমিও অনলাইন ক্লাস চাই না, পৃথিবী চায়’
বিয়ে আমার জীবনের একটি ভুল সিদ্ধান্ত ছিল: অপু বিশ্বাস
৫ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত
ভিসা ছাড়া বিশ্বের ৩৬ দেশ ভ্রমণে যেতে পারবেন বাংলাদেশিরা
কাল হতে পারে যুক্তরাষ্ট্র-ইরান নতুন দফা বৈঠক
জেনিফার লোপেজের ‘নতুন শুরু’!
নেইমার বিষয়ে আনচেলত্তিকে যা বললেন ব্রাজিল প্রেসিডেন্ট

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.