বান্দরবানের উজানী পাড়াতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় ৪টি ঘরবাড়িসহ রেস্তোরাঁ পুড়ে ছাই হয়ে গেছে।
আজ সোমবার (০২ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে শহরে উজানী পাড়া ৫ নং ওয়ার্ডে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে হঠাৎ রেস্তোরাঁয় আগুনের শিখা দেখা যায়। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
পরে ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুল মান্নান আনসারী জানান, আগুন লাগার খবর পাওয়া মাত্রই আমরা ঘটনাস্থলে ছুটে যাই। এ ঘটনায় দোকানপাটসহ ৪টি বসতঘর পুড়ে গেছে। তবে এখনও ক্ষয়ক্ষতির পুরো চিত্র সম্পর্কে জানা যায়নি।
এদিকে কীভাবে এই অগ্নিকাণ্ডের সূত্রপাতে হয়েছে সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি বলেও জানান আনসারী।








