রবিবার, ১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২, ১১ রমজান ১৪৪৭, বসন্তকাল

‘আগামীদিনের কাজগুলো হবে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য’

কলিকাল ডেস্ক

ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশের মানুষ আজ অনেক প্রত্যাশা নিয়ে, অনেক আকাঙ্ক্ষা নিয়ে, অনেক আশা নিয়ে আমাদের সবার দিকে তাকিয়ে আছে। বিশেষ করে রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে আছে। আমাদের আগামীদিনের কাজগুলো হবে এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য।’
আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘আজ আমরা একটি গুরুত্বপূর্ণ সময়ে সবাই এখানে একত্রিত হয়েছি। কিছুদিন আগে দেশে নির্বাচন হয়েছে, এ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে। যে গণতন্ত্রের জন্য বাংলাদেশের মানুষ প্রায় এক দশকেরও বেশি সময় ধরে অকাতরে জীবন দিয়েছে, বিভিন্ন অত্যাচার-নির্যাতন, গুম-খুনের শিকার হয়েছে। এত ত্যাগের বিনিময়ে আমরা আজকের এই গণতন্ত্রের যাত্রা যেটি সূচনা হচ্ছে বা হয়েছে, নির্বাচনের মাধ্যমে সেটির সুযোগ পেয়েছি।’
সরকারপ্রধান বলেন, ‘সম্মানিত সব নেতৃবৃন্দ ও উপস্থিতি, আজকের এই ইফতার মাহফিলে শুধু আমি নই, এখানে শুধু বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ বা কর্মীবৃন্দই নন; আমাদের বাইরেও এখানে অন্যান্য আরও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছেন, এখানে আরও অন্যান্য সমাজের অন্যান্য বিভিন্ন স্তরের বিভিন্ন সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত আছেন।’
তিনি বলেন, ‘আজ আমাদের এই ইফতার মাহফিলে আসুন আমরা আল্লাহর নামে শপথ গ্রহণ করি যে, আমাদের আগামীদিনের কাজগুলো হবে এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য।’
তিনি আরও বলেন, ‘আসুন আমরা আল্লাহর দরবারে সেই রহমত চাই, যার মাধ্যমে আল্লাহ আমাদের এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের তৌফিক দেবেন।’
মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

যৌথ হামলায় ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও আইআরজিসি প্রধান নিহতের দাবি
ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত
হামলায় আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস
আরব আমিরাতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের বিশেষ সতর্কতা
ইরানে বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় ৫১ জন নিহত
‘রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা’ ত্যাগ করেছেন ড. মুহাম্মদ ইউনূস
‘আগামীদিনের কাজগুলো হবে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য’
ইসরাইল ও মার্কিন আগ্রাসনের তীব্র নিন্দা জানাল স্পেন
জামায়াতের ইফতারে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী
সব মন্ত্রণালয়ে সরকারের জরুরি চিঠি
‘দলীয় মনোনয়ন পেলেই মেয়র পদে নির্বাচনে অংশ নেব’
কাতার ও বাহরাইনে মিসাইল ছুড়ল ইরান
‘আমরা কখনো দুর্নীতি প্রশ্রয় দেইনি আর ভবিষ্যতেও দেব না’
নিরাপদ আছেন ইরানের প্রেসিডেন্ট
প্রথমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময়
বাংলাদেশ আমাদের প্রথম ও শেষ ঠিকানা: প্রধানমন্ত্রী
ইরানের আকাশসীমা বন্ধ ঘোষণা
সেমিফাইনালের আশা বাঁচাতে শ্রীলঙ্কার বিরুদ্ধে পাকিস্তান
ছুটির দিনেও অফিস করেছেন প্রধানমন্ত্রী
মারা গেলেন আ. লীগের সাবেক এমপি

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.