বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজিত ইফতার মাহফিলে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র) বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে আয়োজিত এ ইফতার মাহফিলে তিনি যোগ দেন।
এর আগে গত ২৫ ফেব্রুয়ারি জামায়াতে ইসলামী আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানায়।







