সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩, ৩০ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

বইমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কলিকাল প্রতিনিধি

ভাষার চেতনা, সংস্কৃতির বন্ধন আর জ্ঞানের আলোকধারা ছড়িয়ে দিতে শুরু হলো বাঙালির প্রাণের উৎসব, অমর একুশে বইমেলা। বাংলা একাডেমি প্রাঙ্গণে এই আয়োজনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আহ্বান জানালেন, বছরজুড়েই সারা দেশে বইমেলাকে ছড়িয়ে দেয়ার।

আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ঠিক ২টায় বাংলা একাডেমি প্রাঙ্গণে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সঙ্গে ছিলেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং কন্যা জাইমা রহমান।

জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় উদ্বোধনী আয়োজনের আনুষ্ঠানিকতা। এরপর ভাষা আন্দোলনের অমর শহীদদের স্মরণে পরিবেশিত হয় একুশের গান। এক মিনিট নীরবতা পালন করে ১৯৫২, ১৯৭১ এবং জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানান আমন্ত্রিত অতিথিরা।

পরে, বাংলা একাডেমী সাহিত্য পুরষ্কার ২০২৫ পাওয়া গুণিজনদের হাতে পদক ও সম্মাননা পত্র তুলে দেন প্রধানমন্ত্রী। এরপরই অমর একুশে বইমেলা ২০২৬ এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

বইমেলাকে শুধু উৎসব নয়, মুক্ত চিন্তা, জ্ঞান ও প্রগতির পথকে আরও শক্তিশালী করার একটি জাতীয় অঙ্গীকার হিসেবে তুলে ধরেন সরকারপ্রধান।

উদ্বোধনের পর প্রধানমন্ত্রী মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। শুভেচ্ছা বিনিময় করেন প্রকাশক ও লেখকদের সঙ্গে।

ভাষার জন্য আত্মত্যাগের স্মৃতি বুকে নিয়ে, নতুন প্রজন্মের হাতে বই তুলে দেওয়ার এই আয়োজন চলবে মার্চের ১৫ তারিখ পর্যন্ত।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

পে-স্কেল ১ জুলাই থেকেই বাস্তবায়নের নীতিগত সিদ্ধান্ত দিয়েছেন প্রধানমন্ত্রী
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতার জিও জারি
নতুন বছরে প্রাথমিক শিক্ষার্থীরা নতুন কারিকুলাম পাবে: গণশিক্ষা প্রতিমন্ত্রী
তারেক রহমানের সঙ্গে সম্পাদক পরিষদের নেতাদের বৈঠক
ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সবার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট
হাম প্রাদুর্ভাব মোকাবিলায় আসছে এক কোটি ভিটামিন এ ক্যাপসুল
ঢাকায় পৌঁছেছে কারিনার মরদেহ
রাজস্থানে দিল্লিগামী ট্রেনে আগুন
আবারও রোনালদোর কান্নার মুহূর্ত
বিশ্বকাপে বিনা পারিশ্রমিকে গাইবেন শাকিরা- ম্যাডোনা-বিটিএস
জীবনের ১৭টা বছর নষ্ট করেছি: মিরা
বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা
আবু সাঈদ হত্যা মামলায় রোবির সাবেক ভিসি গ্রেফতার
শুধু স্বপ্ন নয়, বাস্তব পরিকল্পনা চান প্রধানমন্ত্রী
ফারাক্কা চুক্তিই বলে দেবে ভারতের সঙ্গে সুসম্পর্ক থাকবে কি না: মির্জা ফখরুল
হামে আরও দুই শিশুর মৃত্যু
জনতার দাবি ‘কুমিল্লা বিভাগ চাই’, প্রধানমন্ত্রী বললেন- ঠিক আছে
কারিনা কায়সারের অকালমৃত্যুতে শোবিজ অঙ্গনে শোকের ছায়া
বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি
২৬ মে’র ট্রেনের আসনের টিকিট বিক্রি শুরু

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.