শৃঙ্খলাভঙ্গ ও দলীয় সিদ্ধান্ত অমান্যের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা ও পৌর বিএনপির ৮ নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে।
৫ ফেব্রুয়ারি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায় তাদের প্রাথমিক সদস্যপদসহ দলের সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বহিষ্কৃতরা হলেন- জেলা বিএনপির সদস্য শফিকুল ইসলাম, জেলা বিএনপির সদস্য হযরত আলী, জেলা বিএনপির সদস্য আবু সাইদ, নবীনগর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মাইনউদ্দিন মাইনু, উপজেলার সাবেক সভাপতি এ কে এম হাবিবুর রহমান খায়ের, শ্যামগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শফিকুল ইসলাম, নবীনগর উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক ইকবাল হোসেন মোল্লা, পৌর বিএনপির সহ-সভাপতি মোবারক ভূইয়া।
জেলা বিএনপি জানায়, দলের শৃঙ্খলা ও আদর্শ রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে দল।














