রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২, ৯ শাওয়াল ১৪৪৭, বসন্তকাল

‘জয়লাভ করলে পরাজিতদেরকেও দেশ গঠনে সঙ্গী করা হবে’

কলিকাল প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী জয়লাভ করলে পরাজিতদেরকেও দেশ গঠনে সঙ্গী করা হবে বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

আজ শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভায় যোগ দিয়ে এই কথা বলেন তিনি।

জামায়াত আমির বলেন, জামায়াত এমন দেশ গঠন করবে যেখানে সব নাগরিকের জীবন, সম্পদ ও সম্মান নিরাপদ থাকবে৷ নির্বাচনে জিতলে পরাজিতদেরকেও দেশ গঠনে সঙ্গী করা হবে৷

আগামী নির্বাচনকে জুলাই অভ্যুত্থানের ধারাবাহিকতা উল্লেখ করে তিনি বলেন, ‘২৪ এ রাস্তায় জনগণ যে বিপ্লব করেছিল এবার তারা করবে ব্যালটে।

বাংলাদেশে কে সরকারে আসবে তা এ দেশের জনগণ নির্ধারণ করবে জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, বাইরের কেউ যদি নির্বাচনে প্রভাব বিস্তার করার চেষ্টা করে তবে জনগণ তাদের বিরুদ্ধে দাঁড়াবে। এসময় জামায়াত ভোটে জিতলে সংখ্যালঘুদের শান্তিপূর্ণ জীবনযাপনে কেউ বাধাগ্রস্ত করতে পারবে না বলেও জানান তিনি।

এদিকে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলাকে কোনো দলীয় দৃষ্টিভিঙ্গ থেকে দেখেন না জানিয়ে জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, আমি সবার তাহের ভাই।

তিনি বলেন, ‘যেকোনো দল করার অধিকার রয়েছে। কিন্তু মানুষ হিসেবে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব। জনসভায় যারা রয়েছেন, তারা সবাই জামায়াতে ইসলামী করেন না। এখানে অনেকে আছেন যারা বিএনপি করেন। এখানে অনেকে আছেন যারা অন্য দল করেন। কিন্তু সবাই আমার স্টেজে রয়েছে কারণ তারা সকলে আমার ভাই। আর আমি তাদের সবার তাহের ভাই।

এখানকার সংসদ সদস্য কোনো দলের প্রতিনিধি নন উল্লেখ করে তাহের বলেন, ‘আপনি দল করেন, কিন্তু সংসদ সদস্য হিসেবে ভোট দিতে হবে তাকেই যিনি সমগ্র মানুষের কল্যাণ করতে পারবেন। দলমতের ঊর্ধ্বে উঠে আমি এখানকার মানুষের কল্যাণ করতে সক্ষম হব।’

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

তেলের মজুত ও সরবরাহ সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে
নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে তারেক রহমান
মারা গেছেন মাননীয় সংসদ স্পিকারের স্ত্রী
নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি গ্রেপ্তার
সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা
মেসির প্রত্যাবর্তনের ম্যাচে মৌরিতানিয়াকে ২-১ গোলে হারিয়েছে আর্জেন্টিনা
এবার হরমুজ প্রণালির নাম বদলে ফেললেন ট্রাম্প!
আজ চার দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
একাত্তরের অবস্থান সবার আগে: স্বরাষ্ট্রমন্ত্রী
৩ লাখ ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার
ইরানের দুই পারমাণবিক স্থাপনায় হামলা
নকলা প্রেসক্লাবের মানবিক ৮ সাংবাদিককে সম্মাননা প্রদান
ক্রেতারা সংযত না হলে ১০ দিন পর তেল থাকবে না
বাংলাদেশের প্রতি অবিচল সমর্থন ও সংহতি জাতিসংঘ মহাসচিবের
ইরানের বিদ্যুৎ ও জ্বালানি স্থাপনায় হামলা আরও ১০ দিন পেছালেন ট্রাম্প
নয় বছর পর শখ-নিলয়ের নাটক
রাজারবাগ পুলিশ স্মৃতিস্তম্ভে স্বাধীনতা দিবস উপলক্ষে শ্রদ্ধা নিবেদন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী
একটি নতুন বাংলাদেশ গড়ার শপথ নিয়েছি আমরা
বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন
ফেরিঘাটে বাসডুবিতে নিহত বেড়ে ২৬

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.