রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২, ৯ শাওয়াল ১৪৪৭, বসন্তকাল

সশস্ত্র বাহিনীকে পেশাদারিত্ব, নিরপেক্ষতা এবং আন্তঃপ্রাতিষ্ঠানিক দায়িত্ব পালনে দিকনির্দেশনা প্রদান

কলিকাল প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সবার জন্য অংশগ্রহণমূলক, শঙ্কামুক্ত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সশস্ত্র বাহিনীকে পেশাদারিত্ব, নিরপেক্ষতা এবং আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

আজ সোমবার (২৬ জানুয়ারি) সেনাসদরের হেলমেট অডিটোরিয়ামে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- ২০২৬ উপলক্ষ্যে সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা প্রদান করেন।

প্রধান উপদেষ্টা অনুষ্ঠানস্থলে পৌঁছালে তাকে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান অভ্যর্থনা জানান।

সভার শুরুতে প্রধান উপদেষ্টা দেশের বিভিন্ন প্রয়োজনে সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল ও দায়িত্বশীল ভূমিকার কথা উল্লেখ করেন। একইসঙ্গে দীর্ঘ সময় ধরে ধৈর্য ও পেশাদারিত্বের সঙ্গে দেশের আইন-শৃঙ্খলা বজায় রাখার জন্য সশস্ত্র বাহিনীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সভায় নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ ও সমসাময়িক বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। মতবিনিময় সভায় সেনা, নৌ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ, সংশ্লিষ্ট আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

তেলের মজুত ও সরবরাহ সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে
নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে তারেক রহমান
মারা গেছেন মাননীয় সংসদ স্পিকারের স্ত্রী
নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি গ্রেপ্তার
সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা
মেসির প্রত্যাবর্তনের ম্যাচে মৌরিতানিয়াকে ২-১ গোলে হারিয়েছে আর্জেন্টিনা
এবার হরমুজ প্রণালির নাম বদলে ফেললেন ট্রাম্প!
আজ চার দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
একাত্তরের অবস্থান সবার আগে: স্বরাষ্ট্রমন্ত্রী
৩ লাখ ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার
ইরানের দুই পারমাণবিক স্থাপনায় হামলা
নকলা প্রেসক্লাবের মানবিক ৮ সাংবাদিককে সম্মাননা প্রদান
ক্রেতারা সংযত না হলে ১০ দিন পর তেল থাকবে না
বাংলাদেশের প্রতি অবিচল সমর্থন ও সংহতি জাতিসংঘ মহাসচিবের
ইরানের বিদ্যুৎ ও জ্বালানি স্থাপনায় হামলা আরও ১০ দিন পেছালেন ট্রাম্প
নয় বছর পর শখ-নিলয়ের নাটক
রাজারবাগ পুলিশ স্মৃতিস্তম্ভে স্বাধীনতা দিবস উপলক্ষে শ্রদ্ধা নিবেদন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী
একটি নতুন বাংলাদেশ গড়ার শপথ নিয়েছি আমরা
বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন
ফেরিঘাটে বাসডুবিতে নিহত বেড়ে ২৬

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.