রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২, ৯ শাওয়াল ১৪৪৭, বসন্তকাল

বিএনপির আরও চার নেতা বহিষ্কার

কলিকাল প্রতিনিধি

আবারও দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ৪ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। যার মধ্যে রয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আনোয়ার হোসেন বুলুও।

আজ সোমবার (২৬ জানুয়ারি) ভিন্ন তিনটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিএনপি। বহিষ্কৃত নেতাদের মধ্যে রয়েছেন—বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আনোয়ার হোসেন বুলু, টাঙ্গাইলের কালিহাতী উপজেলা বিএনপির উপদেষ্টা ইঞ্জি. আব্দুল হালিম, মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য মজিবুর রহমান এবং মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য ও সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান ফকির।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার জন্য বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আনোয়ার হোসেন বুলুকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

একই সঙ্গে অন্য বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় সিদ্ধান্ত অমান্য করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য টাঙ্গাইল জেলাধীন কালিহাতী উপজেলা বিএনপির উপদেষ্টা ইঞ্জি. আব্দুল হালিমকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সাথে তাকে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পদসহ দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

আরেক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার জন্য মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য মজিবুর রহমান এবং মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য ও সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান ফকিরকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

তেলের মজুত ও সরবরাহ সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে
নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে তারেক রহমান
মারা গেছেন মাননীয় সংসদ স্পিকারের স্ত্রী
নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি গ্রেপ্তার
সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা
মেসির প্রত্যাবর্তনের ম্যাচে মৌরিতানিয়াকে ২-১ গোলে হারিয়েছে আর্জেন্টিনা
এবার হরমুজ প্রণালির নাম বদলে ফেললেন ট্রাম্প!
আজ চার দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
একাত্তরের অবস্থান সবার আগে: স্বরাষ্ট্রমন্ত্রী
৩ লাখ ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার
ইরানের দুই পারমাণবিক স্থাপনায় হামলা
নকলা প্রেসক্লাবের মানবিক ৮ সাংবাদিককে সম্মাননা প্রদান
ক্রেতারা সংযত না হলে ১০ দিন পর তেল থাকবে না
বাংলাদেশের প্রতি অবিচল সমর্থন ও সংহতি জাতিসংঘ মহাসচিবের
ইরানের বিদ্যুৎ ও জ্বালানি স্থাপনায় হামলা আরও ১০ দিন পেছালেন ট্রাম্প
নয় বছর পর শখ-নিলয়ের নাটক
রাজারবাগ পুলিশ স্মৃতিস্তম্ভে স্বাধীনতা দিবস উপলক্ষে শ্রদ্ধা নিবেদন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী
একটি নতুন বাংলাদেশ গড়ার শপথ নিয়েছি আমরা
বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন
ফেরিঘাটে বাসডুবিতে নিহত বেড়ে ২৬

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.