শেরপুর জেলার নকলায় (শাকসু) নির্বাচন স্থগিতের প্রতিবাদে এবং দ্রুত শাকসু বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) শেষ বিকেলে বিক্ষোভ মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পোষ্ট অফিস চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে আয়োজিত সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে সঞ্চালনা করেন নকলা উপজেলা সাবেক শিবির সভাপতি এ কে এম মঈন। এতে সভাপতিত্ব করেন উপজেলা শিবির সভাপতি নূর হোসেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপজেলা যুব বিভাগের সভাপতি আতিক আলম ও বিশেষ অতিথির বক্তব্য দেন জামালপুর জেলা শিবিরের সাবেক ছাত্রকল্যাণ সম্পাদক হুমায়ুন কবির ও পৌর শিবির সভাপতি হাফেজ ইয়াসিন আরাফাত।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে শাকসু নির্বাচন স্থগিত রেখে শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার হরণ করা হচ্ছে। তারা অবিলম্বে শাকসু নির্বাচন বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।
সমাবেশ শেষে শান্তিপূর্ণভাবে এই কর্মসূচি শেষ হয়।







