বুধবার, ৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২, ১৪ রমজান ১৪৪৭, বসন্তকাল

ভোটগ্রহণ এবং গণনার ক্ষেত্রে বেশি সময় লাগার কারণ জানালেন ইসি

কলিকাল প্রতিনিধি

নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ এবং গণনার ক্ষেত্রে কিছুটা বেশি সময় লাগতে পারে। কারণ ভোটারদের দুটি ব্যালটে ভোট দিতে হবে। পাশাপাশি এবার সারা দেশে প্রার্থীর সংখ্যাও বেশি। ফলে ভোটগ্রহণ এবং গণনা-উভয়ক্ষেত্রে স্বাভাবিক সময়ের চেয়ে কিছুটা বেশি সময় লাগতে পারে।

তিনি আরো জানান, এবারের নির্বাচনে বিদেশ থেকে প্রায় ৫শ পর্যবেক্ষক ও সাংবাদিক আসবেন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে মোবাইল অপারেটর, ব্যাংক ও বিএনসিসির কর্মকর্তাদের সঙ্গে পৃথক বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান ইসি সচিব।

সচিব বলেন, এবার প্রবাসীদের জন্য এবং অভ্যন্তরীণ ভোটারদের জন্য ভিন্ন ধরনের ব্যালট ব্যবহার করা হচ্ছে। দুটি ব্যালট এবং অধিক প্রার্থীর কারণে ভোট গণনায় সময় লাগবে। বিশেষ করে রিটার্নিং অফিসারের কার্যালয়ে পোস্টাল ব্যালট গণনায় বড় চ্যালেঞ্জ রয়েছে।

উদাহরণ টেনে তিনি বলেন, ফেনী-৩ আসনে ১৬ হাজার ৩৮ জন, চট্টগ্রাম-১৫ আসনে ১৪ হাজার ২৭৪ জন এবং কুমিল্লায় ১৩ হাজার ৯৩৯ জন পোস্টাল ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন। একটি কেন্দ্রে ৩ হাজার ভোটার থাকলেও পোস্টাল ব্যালটের চাপ ৫-৬ গুণ বেশি, যা ফলাফল প্রকাশে বিলম্ব ঘটাতে পারে।

নির্বাচন পর্যবেক্ষণে আন্তর্জাতিক সাড়ার বিষয়ে সচিব জানান, ইসি ৮৩টি সংস্থাকে আমন্ত্রণ জানিয়েছিল। এর মধ্যে ৩৬টি সংস্থা নিশ্চিত করেছে। ইউরোপীয় ইউনিয়নের ৫৬ জন প্রতিনিধি বর্তমানে ঢাকায় আছেন, যা বেড়ে ২৭৫ থেকে ৩০০ জনে দাঁড়াতে পারে।

এ ছাড়া, কমনওয়েলথ থেকে ১০ জন এবং তুরস্ক থেকে ৯ জন প্রতিনিধি আসার কথা রয়েছে। সবমিলিয়ে প্রায় ৫শ বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক নির্বাচন পর্যবেক্ষণ করবেন। তাদের জন্য অন অ্যারাইভাল ভিসার সুবিধাও রাখা হয়েছে।

নির্বাচনে কালো টাকার প্রভাব রোধে মোবাইল ব্যাংকিং নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে সচিব বলেন, পুরোপুরি শাটডাউন বা বন্ধ করার পরিকল্পনা আমাদের নেই। তবে লেনদেনের ওপর একটি লিমিট বা সীমা নির্ধারণ করে দেওয়া হতে পারে। আই-ব্যাংকিংয়ের ক্ষেত্রেও একই নীতি অনুসরণ করা হতে পারে।

ভোটারদের এনআইডি কার্ড অন্য কারও কাছে হস্তান্তর না করার বিষয়ে সতর্ক করে সচিব বলেন, মিরপুরে এনআইডি কার্ড নেওয়ার মতো যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, তা আচরণবিধি লঙ্ঘন। ভোটারদের সচেতন হতে হবে। দ্বৈত নাগরিকত্ব নিয়ে টিআইবির উদ্বেগের বিষয়ে তিনি বলেন, নাগরিকত্ব ত্যাগের প্রক্রিয়াটি সময়সাপেক্ষ।

তবে কেউ যদি তথ্য গোপন করে প্রার্থী হন এবং পরে তা প্রমাণিত হয়, তবে আরপিও’র নতুন ধারা অনুযায়ী কমিশন যেকোনো সময় ব্যবস্থা নিতে পারবে। আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তার জন্য এবার ১৬ হাজারের বেশি বিএনসিসি ভলান্টিয়ার কাজ করবেন।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

হজমের সমস্যা দূর করার তিন অভ্যাস
আইআরজিসির দাবি: ৬৫০ মার্কিন সেনা হতাহত, পিছু হটল রণতরী
১০ মার্চ কড়াইল বস্তিতে ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
দুদকের স্বাধীনতা প্রশ্নবিদ্ধ: টিআইবি
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হলেন খামেনির ছেলে মোজতাবা খামেনি
আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
নকলায় প্রথিতযশা সাংবাদিক, কবি তালাত মাহমুদকে স্মরণ
ইরানের সঙ্গে আলোচনার সময় পার হয়ে গেছে: ট্রাম্প
নকলায় নবনির্বাচিত এমপির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য স্বাক্ষাৎ
মধ্যপ্রাচ্যের অশান্তি নিয়ে মুখ খুললেন নোরা ফাতেহি
কড়াইল বস্তিতে হবে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন
বিপিএলের পারিশ্রমিক না পাওয়ার অভিযোগ বিজয়ের
শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধে উদ্যোক্তাদের বিশেষ ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক
দুদকের চেয়ারম্যানসহ তিন কমিশনারের পদত্যাগ
এসএসসি পরীক্ষা নিয়ে শিক্ষামন্ত্রীর কঠোর নির্দেশনা
মেট্রোরেল ও ট্রেন ভাড়ায় ২৫ শতাংশ ছাড়, যারা পাবেন
ইরাকের তেল উৎপাদন পুরোপুরি বন্ধ
জামায়াত আমিরের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
দুদক চেয়ারম্যানসহ পুরো কমিশনের পদত্যাগ
প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.