রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় ঢাকা কলেজ এবং ধানমন্ডি আইডিয়াল কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীরা ফের সংঘর্ষে জড়িয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে এ সংঘর্ষের এ ঘটনা ঘটে।
সংশ্লিষ্টদের তথ্যমতে, উভয় প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পাল্টাপাল্টি ধাওয়া এবং মারামারিতে জড়ান। তবে কী কারণে সংঘর্ষের সূত্রপাত, তা প্রাথমিকভাবে জানা যায়নি।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঢাকা কলেজের ভেতরে টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ। পুলিশ দুই রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করার পর ঢাকা কলেজের শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যায়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত সংঘর্ষ চলমান রয়েছে।














