বুধবার, ৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২, ১৪ রমজান ১৪৪৭, বসন্তকাল

হাদির পরিবারকে ফ্ল্যাট কিনতে ১ কোটি টাকা দিচ্ছে সরকার

কলিকাল প্রতিনিধি

ঢাকায় একটি ফ্ল্যাট কেনার জন্য ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদির পরিবারকে এক কোটি টাকা দিচ্ছে সরকার।

২০ জানুয়ারি (মঙ্গলবার) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের উপস্থাপন করা এ–বিষয়ক নথিপত্র অনুমোদন করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। ঢাকার লালমাটিয়ায় সরকারি কর্মকর্তাদের জন্য ‘দোয়েল টাওয়ার’ নামক আবাসিক ভবন রয়েছে। সেই ভবনে ১ হাজার ২১৫ বর্গফুটের ফ্ল্যাট কিনতে অনুদান হিসেবে এ টাকা দেওয়া হচ্ছে।

জানতে চাইলে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘শরিফ ওসমান বিন হাদির পরিবারকে ফ্ল্যাট কেনার জন্য অনুদান হিসেবে এক কোটি টাকা দেওয়া হচ্ছে। আজ আমি এ–বিষয়ক ফাইল অনুমোদন করেছি।’

সরকারি অনুদানের টাকায় কেনা ফ্ল্যাট কারা ব্যবহার করবেন, এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, তাঁর স্ত্রী–সন্তান ব্যবহার করবেন। অর্থ বিভাগের সূত্র জানায়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আবেদনের পর অর্থ মন্ত্রণালয় এ অর্থ বরাদ্দের অনুমোদন দেয়। তবে ফ্ল্যাট হস্তান্তরের ক্ষেত্রে ওসমান হাদির স্ত্রী ও সন্তানের পরিচয় যাচাই নিশ্চিত করার শর্ত আরোপ করা হয়েছে।

ফ্ল্যাট বরাদ্দের শর্তে বলা হয়েছে, এ অর্থ ব্যয়ের ক্ষেত্রে সরকারের প্রচলিত সব আর্থিক বিধি-বিধান ও নিয়মাচার যথাযথভাবে প্রতিপালন করতে হবে; বরাদ্দকৃত অর্থ চলতি ২০২৫–২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে প্রতিফলন নিশ্চিত করতে হবে; অব্যয়িত অর্থ আগামী ৩০ জুনের মধ্যে সরকারি কোষাগারে জমা দিতে হবে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

আটকা পড়া বাংলাদেশিদের আনতে দুবাই যাচ্ছে বিশেষ ফ্লাইট
হজমের সমস্যা দূর করার তিন অভ্যাস
আইআরজিসির দাবি: ৬৫০ মার্কিন সেনা হতাহত, পিছু হটল রণতরী
১০ মার্চ কড়াইল বস্তিতে ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
দুদকের স্বাধীনতা প্রশ্নবিদ্ধ: টিআইবি
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হলেন খামেনির ছেলে মোজতাবা খামেনি
আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
নকলায় প্রথিতযশা সাংবাদিক, কবি তালাত মাহমুদকে স্মরণ
ইরানের সঙ্গে আলোচনার সময় পার হয়ে গেছে: ট্রাম্প
নকলায় নবনির্বাচিত এমপির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য স্বাক্ষাৎ
মধ্যপ্রাচ্যের অশান্তি নিয়ে মুখ খুললেন নোরা ফাতেহি
কড়াইল বস্তিতে হবে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন
বিপিএলের পারিশ্রমিক না পাওয়ার অভিযোগ বিজয়ের
শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধে উদ্যোক্তাদের বিশেষ ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক
দুদকের চেয়ারম্যানসহ তিন কমিশনারের পদত্যাগ
এসএসসি পরীক্ষা নিয়ে শিক্ষামন্ত্রীর কঠোর নির্দেশনা
মেট্রোরেল ও ট্রেন ভাড়ায় ২৫ শতাংশ ছাড়, যারা পাবেন
ইরাকের তেল উৎপাদন পুরোপুরি বন্ধ
জামায়াত আমিরের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
দুদক চেয়ারম্যানসহ পুরো কমিশনের পদত্যাগ

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.