বুধবার, ৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২, ১৪ রমজান ১৪৪৭, বসন্তকাল

ইরানে নতুন নেতৃত্ব খোঁজার সময় এসেছে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘ইরানে বর্তমান শাসন কাঠামো ও নেতৃত্ব পরিবর্তনের সময় এসে গেছে।’

শনিবার (১৭ জানুয়ারি) মার্কিন সংবাদমাধ্যম পলিটিকোকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

গত তিন সপ্তাহে ইরানজুড়ে হাজার হাজার বিক্ষোভকারী নিহত হয়েছেন, যা ট্রাম্পকে বারবার সামরিক হস্তক্ষেপের হুমকি দিতে প্ররোচিত করেছে। গত মঙ্গলবার ট্রাম্প ইরানিদের বিক্ষোভ চালিয়ে যাওয়ার এবং ‘প্রতিষ্ঠানগুলো দখল করার’ আহ্বান জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, ‘সাহায্য যাচ্ছে।’ তবে এর পরদিনই মার্কিন প্রেসিডেন্ট হঠাৎ অবস্থান পরিবর্তন করেন এবং জানান যে, তাকে জানানো হয়েছে হত্যাকাণ্ড বন্ধ হয়েছে।

শনিবার যখন ইরানের বিরুদ্ধে সম্ভাব্য মার্কিন সামরিক অভিযানের আকার সম্পর্কে জানতে চাওয়া হয়, তখন ট্রাম্প বলেন, ‘তার (খামেনি) নেওয়া সেরা সিদ্ধান্তটি ছিল গত পরশু ৮ শতাধিক মানুষকে ফাঁসি না দেওয়া।’

ট্রাম্পের এই মন্তব্যগুলো এমন সময়ে এলো যখন খামেনির এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে ট্রাম্পকে লক্ষ্য করে কতগুলো শত্রুতামূলক বার্তা পোস্ট করা হয়েছে। সেখানে মার্কিন প্রেসিডেন্টকে ইরানে প্রাণঘাতী সহিংসতা ও অস্থিরতার জন্য দায়ী করা হয়েছে।

খামেনি লিখেছেন, ‘ইরানি জাতির ওপর যে পরিমাণ হতাহত, ক্ষয়ক্ষতি এবং অপবাদ তিনি (ট্রাম্প) চাপিয়েছেন, তার জন্য আমরা মার্কিন প্রেসিডেন্টকে দোষী সাব্যস্ত করছি।’

অন্য এক পোস্টে তিনি বলেন, ‘ট্রাম্প সহিংস গোষ্ঠীগুলোকে ইরানি জনগণের প্রতিনিধি হিসেবে ভুলভাবে চিত্রায়িত করেছেন, যা একটি ভয়াবহ অপবাদ।’

এই পোস্টগুলো পড়ার পর ট্রাম্প বলেন, ‘তেহরানের শাসকরা দেশ পরিচালনার জন্য দমন-পীড়ন ও সহিংসতার ওপর নির্ভর করে।

তিনি আরও বলেন, ‘একটি দেশের নেতা হিসেবে তিনি যা করেছেন, তা হলো দেশের সম্পূর্ণ ধ্বংস এবং নজিরবিহীন মাত্রায় সহিংসতার ব্যবহার। নিজের নিয়ন্ত্রণ বজায় রাখতে হাজার হাজার মানুষকে হত্যা না করে তার উচিত দেশটিকে সঠিকভাবে পরিচালনার দিকে মনোযোগ দেওয়া, যেমনটা আমি মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে করি।’

এই বাকযুদ্ধ ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনাকে স্পষ্ট করে তুলেছে। এমন এক অস্থিতিশীল সময়ে এই বিতর্ক চলছে যখন খামেনি সম্প্রতি এক জনসভায় দাবি করেছেন যে, ‘ইরানি জাতি আমেরিকাকে পরাজিত করেছে।’

ট্রাম্প খামেনি এবং ইরানের শাসনব্যবস্থার নিন্দা জানিয়ে ব্যক্তিগত আক্রমণ করে বলেন, ‘লোকটি একজন অসুস্থ মানুষ, যার উচিত নিজের দেশ সঠিকভাবে চালানো এবং মানুষ হত্যা বন্ধ করা। দুর্বল নেতৃত্বের কারণে তার দেশ এখন বিশ্বের সবচেয়ে বসবাস অযোগ্য স্থানে পরিণত হয়েছে।’

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

হজমের সমস্যা দূর করার তিন অভ্যাস
আইআরজিসির দাবি: ৬৫০ মার্কিন সেনা হতাহত, পিছু হটল রণতরী
১০ মার্চ কড়াইল বস্তিতে ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
দুদকের স্বাধীনতা প্রশ্নবিদ্ধ: টিআইবি
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হলেন খামেনির ছেলে মোজতাবা খামেনি
আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
নকলায় প্রথিতযশা সাংবাদিক, কবি তালাত মাহমুদকে স্মরণ
ইরানের সঙ্গে আলোচনার সময় পার হয়ে গেছে: ট্রাম্প
নকলায় নবনির্বাচিত এমপির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য স্বাক্ষাৎ
মধ্যপ্রাচ্যের অশান্তি নিয়ে মুখ খুললেন নোরা ফাতেহি
কড়াইল বস্তিতে হবে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন
বিপিএলের পারিশ্রমিক না পাওয়ার অভিযোগ বিজয়ের
শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধে উদ্যোক্তাদের বিশেষ ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক
দুদকের চেয়ারম্যানসহ তিন কমিশনারের পদত্যাগ
এসএসসি পরীক্ষা নিয়ে শিক্ষামন্ত্রীর কঠোর নির্দেশনা
মেট্রোরেল ও ট্রেন ভাড়ায় ২৫ শতাংশ ছাড়, যারা পাবেন
ইরাকের তেল উৎপাদন পুরোপুরি বন্ধ
জামায়াত আমিরের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
দুদক চেয়ারম্যানসহ পুরো কমিশনের পদত্যাগ
প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.