বুধবার, ৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২, ১৪ রমজান ১৪৪৭, বসন্তকাল

শেরপুর জেলার

নকলায় বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃত্যু

নকলা (শেরপুর) প্রতিনিধি

শেরপুর জেলার নকলায় বৈদ্যুতিক পাম্পে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আকাব আলী (৫৫) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে উপজেলার ২নং নকলা ইউনিয়নের ধনাকুশা পূর্বপাড়া এলাকায় এই ঘটনাটি ঘটে। সে ধনাকুশা পূর্বপাড়া এলাকার মৃত ছৈয়ন উদ্দিনের ছেলে।

নিহত আকাব আলী পেশায় একজন কৃষক এবং ব্যক্তিজীবনে এক ছেলে ও দুই মেয়ের জনক ছিলেন। আকাব আলী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর একজন সক্রিয় ও একনিষ্ঠ কর্মী ছিলেন বলে জানিয়েছেন ২নং নকলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রেফাজ উদ্দিন। তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

পরিবার সূত্রে জানা গেছে, আকাব আলী দুপুরের খাবার খেয়ে বাড়ির অদূরে বৈদ্যুতিক পাম্প দিয়ে বোরো খেতে সেচ দিতে যায়। এরপরে সন্ধ্যা নেমে আসলে সে বাড়ি ফিরে না আসায় তার ছেলে পাম্পের কাছে গিয়ে দেখেন তার বাবা মাটিতে পড়ে আছেন। পরে তার ডাক চিৎকারে স্থানীয় লোকজন এসে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকরা জানান আকাব আলীকে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকগন নিশ্চিত করেছেন।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ জানান, এবিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের প্রেক্ষিতে বিনাময়না তদন্তে দাফন করার অনুমতি প্রদান পূর্বক পরিবারের লোকজনের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

হজমের সমস্যা দূর করার তিন অভ্যাস
আইআরজিসির দাবি: ৬৫০ মার্কিন সেনা হতাহত, পিছু হটল রণতরী
১০ মার্চ কড়াইল বস্তিতে ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
দুদকের স্বাধীনতা প্রশ্নবিদ্ধ: টিআইবি
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হলেন খামেনির ছেলে মোজতাবা খামেনি
আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
নকলায় প্রথিতযশা সাংবাদিক, কবি তালাত মাহমুদকে স্মরণ
ইরানের সঙ্গে আলোচনার সময় পার হয়ে গেছে: ট্রাম্প
নকলায় নবনির্বাচিত এমপির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য স্বাক্ষাৎ
মধ্যপ্রাচ্যের অশান্তি নিয়ে মুখ খুললেন নোরা ফাতেহি
কড়াইল বস্তিতে হবে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন
বিপিএলের পারিশ্রমিক না পাওয়ার অভিযোগ বিজয়ের
শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধে উদ্যোক্তাদের বিশেষ ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক
দুদকের চেয়ারম্যানসহ তিন কমিশনারের পদত্যাগ
এসএসসি পরীক্ষা নিয়ে শিক্ষামন্ত্রীর কঠোর নির্দেশনা
মেট্রোরেল ও ট্রেন ভাড়ায় ২৫ শতাংশ ছাড়, যারা পাবেন
ইরাকের তেল উৎপাদন পুরোপুরি বন্ধ
জামায়াত আমিরের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
দুদক চেয়ারম্যানসহ পুরো কমিশনের পদত্যাগ
প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.