দীর্ঘ ১৭ বছর পর বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করতে শেরেবাংলা নগরস্থ জিয়া উদ্যানে যাচ্ছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
দীর্ঘ ১৭ বছর পর আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) ২টা ৫৩ মিনিটের দিকে তাকে বহনকারী গাড়িবহর গুলশানের ১৯৬ নম্বর বাড়ি থেকে শেরেবাংলা নগরস্থ জিয়া উদ্যানের পথে রওনা দেয়।
বিএনপি মিডিয়া সেলের পেজে শেয়ার করা আপডেটে জানানো হয়েছে, ‘মহান স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করতে গুলশানের বাসভবন থেকে রওনা হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।’
আজ জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন তারেক রহমান
এদিকে আজ সকাল থেকেই ঢাকার শেরে বাংলা নগরের জিয়া উদ্যান ও আশপাশের এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জড়ো হয়েছেন। কারও হাতে দলীয় পতাকা, কেউ ব্যানার ও পোস্টার নিয়ে সেখানে উপস্থিত হয়েছেন।
জিয়া উদ্যানে জিয়াউর রহমানের কবর জিয়ারত শেষে সেখান থেকে সরাসরি সড়কপথে একাত্তরের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে সাভারের জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে রওনা হবেন তিনি।








