শিক্ষা ক্যাডারে দীর্ঘদিনের পদোন্নতির জট অবশেষে কাটল। একদিনে দুই হাজার ৭০৬ জন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে।
এর মধ্যে সহযোগী অধ্যাপক থেকে অধ্যাপক পদে উন্নীত হয়েছেন ৯৯৫ জন, আর সহকারী অধ্যাপক থেকে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন এক হাজার ৭১১ জন।
আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের মাধ্যমে জারি করা দুটি পৃথক প্রজ্ঞাপন থেকে এই তথ্য জানা গেছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপন দুটিতে যথাক্রমে উপসচিব মো. আব্দুল কুদদূস ও উপসচিব (সরকারি কলেজ-২) তানিয়া ফেরদৌস সই করেছেন।














