মাগুরার নতুন ডিসি হিসেবে নিয়োগ পেয়েছেন আব্দুল্লাহ আল মাহমুদ।
শনিবার (৮ নভেম্বর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই নিয়োগ দেওয়া হয়।
এর আগে তিনি সরকারের বাণিজ্য উপদেষ্টার একান্ত সচিব (পিএস) হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সদ্য বদলিকৃত মাগুরার জেলা প্রশাসক মো. অহিদুল ইসলামকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব হিসেবে পদায়ন করা হয়েছে।









