রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩, ১ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

বিএনপির প্রার্থী তালিকায় বেশিরভাগই গডফাদার: এনসিপি

কলিকাল প্রতিনিধি

ছবি : দৈনিক কলিকাল

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘বিএনপির প্রার্থী তালিকা হতাশাজনক। অধিকাংশই গডফাদার। আমরা আশা করেছিলাম গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে তারা কিছু ভালো প্রার্থী দেবে। কিন্তু দেখা গেলো কৌশলে ছাত্রদল ও যুবদলসহ তরুণদের খারিজ করা হয়েছে। তাদের আমাদের দলে স্বাগত জানাই।’

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলামটরে দলের অস্থায়ী কার্যালয়ে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, তারেক দেশে আসছেন, শুনে খুশি হলাম। আরো আগেই আশা উচিত ছিল। আমরা একসঙ্গে বসতে চাই। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করাকেও অভিনন্দন জানাই।

খালেদা জিয়াকে গণতন্ত্রের প্রতীক উল্লেখ করে তিনি বলেন, এখন বিএনপির গণতন্ত্র একমাত্র ব্যক্তিত্ব বলতে তাকেই বুঝি। গণঅভ্যুত্থান না হলে হয়তো তিনি নির্বাচন করার সুযোগ পেতেন না। তাই জুলাই অভ্যুত্থানকেও স্বীকৃতি দেওয়া উচিত। তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ড. মুহাম্মদ ইউনূসকে দিতে হবে। এখানে রাষ্ট্রপতির স্বাক্ষরের কোনো সুযোগ নেই। এমনটি চেষ্টা করা হলে ছাত্র সমাজ আবারো মাঠে নামবে। সনদ বাস্তবায়ন আদেশের নির্দিষ্ট তারিখ ঘোষণা করতে হবে।

এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, একটি-দুটি আসন দিয়ে ছোট দলগুলোর নিজস্বতা নষ্ট করতে চায় বড় দু’একটা দল। আমরা মনে করি প্রত্যেকটি দলকে নিজস্ব প্রতীকে নির্বাচন করার সুযোগ দিতে হবে। কোনো বড় দল ছোট দলের কাছে প্রতীক বিক্রি করলে তাদেরকে ভোট না দেওয়ার আহ্বান জানাই। তিনি বলেন, আমরা বিএনপি ও জামায়াতকে ভয় পাইনি। জনগণের পক্ষে আমাদের অবস্থান। বিএনপি ও জামায়াত বিভিন্ন সুবিধা আদায় করার প্রতিযোগিতা করছে। সরকারকে এই দু’টি দলকে বুঝাতে হবে।

হাসনাত-সারজিস-আখতার-নাসীরুদ্দীন-মাসউদের আসনে বিএনপির প্রার্থীরা: ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য দলের একক প্রার্থী ঘোষণা করছে বিএনপি। প্রাথমিকভাবে ২৩৭ আসনে প্রার্থী মনোনীত করেছে দলটি। এই তালিকায় দেখা গেছে, শেখ হাসিনার পতন আন্দোলনের সম্মুখ সারির নেতা ও এরপর গঠিত রাজনৈতিক দল এনসিপির কেন্দ্রীয় অনেক নেতার জন্মস্থান এলাকায় প্রার্থী দিয়েছে বিএনপি।

এর মধ্যে দেখা গেছে, এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের রংপুর-৪ (কাউনিয়া ও পীরগাছা), মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহর কুমিল্লা-৪ (দেবিদ্বার), মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের পঞ্চগড়-১ (সদর, আটোয়ারী ও তেঁতুলিয়া), সিনিয়র যুগ্ম মুখ্য সংগঠক আবদুল হান্নান মাসউদের নোয়াখালী-৬ (হাতিয়া) ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারীর চাঁদপুর-৫ (হাজীগঞ্জ ও শাহরাস্তি) আসনে প্রার্থী দিয়েছে বিএনপি।
বিএনপি রংপুর-৪ আসনে এমদাদুল হক ভরসা, কুমিল্লা-৪ আসনে মঞ্জুরুল আহসান মুন্সী, পঞ্চগড়-১ আসনে ব্যারিস্টার নওশাদ জমির, নোয়াখালী-৬ আসনে মাহমুদুর রহমান শামীম ও চাঁদপুর-৫ মমিনুল হককে মনোনয়ন দিয়েছে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ম্রো জনগোষ্ঠীর প্রথম শিক্ষার্থী য়াপাও ম্রো।
১২ বছর পর সালমানকে ‘হ্যাঁ’ বললেন প্রীতি!
‘তামিম শতভাগ দিয়ে বোর্ডকে গর্বিত করতে পারবে’
গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে গ্রেপ্তার ৬৯
এনসিপির জরুরি সংবাদ সম্মেলন
প্রেমে মজেছেন সিডনি সুইনি!
সুনামগঞ্জে বজ্রপাতে ৫ জনের মৃত্যু
হামে আরও চার শিশুর মৃত্যু
নীরবতা ভেঙে কঠিন যে হুঁশিয়ারি দিলেন ইরানের সর্বোচ্চ নেতা
আবারো হরমুজ প্রণালিতে অবরোধ জারি
‘বিগত দুই সরকারের সময় ঠিকমতো হামের টিকা না দেওয়া ক্ষমাহীন অপরাধ’
এইচএসসি ও সমমানের পরীক্ষা ২ জুলাই থেকে শুরু
সৌদি আরব পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট
বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
সরকারের দুই মাস পূর্তি উপলক্ষে আজ সংবাদ সম্মেলন
হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
‘শিক্ষক নিয়োগে মেধাবীদের নির্বাচন নিশ্চিত করা হবে’
‘এই দেশ আমাদের, অন্যকেউ গড়ে দিয়ে যাবেনা’
আজ হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
ইসরাইল-লেবাননের যুদ্ধবিরতিকে স্বাগত জানালেন জাতিসংঘ মহাসচিব

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.