বুধবার, ৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২, ১৪ রমজান ১৪৪৭, বসন্তকাল

ইসরায়েলি বাহিনীর হাতে অপহৃত হয়েছেন শহিদুল আলম

কলিকাল প্রতিনিধি

ছবি : সংগৃহীত

গাজা অভিমুখী ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন থেকে ইসরায়েলি বাহিনীর হাতে অপহৃত হয়েছেন বাংলাদেশি আলোকচিত্রী, লেখক ও দৃকের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলম।

আজ বুধবার (৮ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিওবার্তা প্রকাশ করে বাংলাদেশি আলোকচিত্রী, লেখক ও দৃকের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলম বলেন, “আমি শহীদুল আলম, বাংলাদেশের একজন আলোকচিত্রী এবং লেখক। আপনি যদি এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে এতক্ষণে আমাদের সমুদ্রে আটক করা হয়েছে। আমাকে ইসরায়েলের দখলদার বাহিনী অপহরণ করেছে।”

ভিডিওবার্তায় তিনি আরও বলেন, ইসরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা শক্তির সক্রিয় সহযোগিতায় গাজায় প্রতিরোধ দমনের মাধ্যমে গণহত্যা চালাচ্ছে। তিনি তার সব কমরেড ও বন্ধুদের ফিলিস্তিনের স্বাধীনতার সংগ্রামে অংশগ্রহণ করতে আহ্বান করেন।

এর আগে মঙ্গলবার তিনি ফেসবুকে লিখেছিলেন, তারা বুধবার ভোরে ‘রেড জোন’—অর্থাৎ ক্ষতিকর ও বিপজ্জনক এলাকায়—প্রবেশ করতে পারে। ওই পোস্টে তিনি জানিয়েছেন, রেড জোন বলতে তিনি বোঝাচ্ছিলেন সেই জলসীমা যেখানে ইসরায়েলি বাহিনী ইতিমধ্যেই সুমুদ ফ্লোটিলা নৌবহরকে আটকে অধিকাংশ অধিকারকর্মীকে আটক করেছে।

শহিদুলের পোস্টে আরও বলা ছিল যে, তাদের বহর কিছুটা পিছিয়ে গিয়েছিল যাতে ধীরগতি নৌযানগুলো পিছিয়ে না পরে; তবে পরে সেই নৌযানগুলো তাদের সমকাতারে এসে এখন তারা রেড জোন থেকে প্রায় ৭০ নটিক্যাল মাইল দূরে অবস্থান করছিল।

ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের সদস্য ও বিভিন্ন আন্তর্জাতিক অধিকারকর্মী এ ধরনের বহর গাজার প্রতি আন্তর্জাতিক সংহতি ও মানবিক সহায়তা পৌঁছে দিতে চেষ্টা করেন। ঘন সমুদ্রযাত্রা, কড়াকড়ি নজরদারি ও ইস্যুটির বিচেয়ে এ ধরনের অভিযান বরাবরই আন্তর্জাতিক ও কূটনৈতিক অস্থিরতার সূচনা করে থাকে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

মধ্যপ্রাচ্যের অশান্তি নিয়ে মুখ খুললেন নোরা ফাতেহি
কড়াইল বস্তিতে হবে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন
বিপিএলের পারিশ্রমিক না পাওয়ার অভিযোগ বিজয়ের
শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধে উদ্যোক্তাদের বিশেষ ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক
দুদকের চেয়ারম্যানসহ তিন কমিশনারের পদত্যাগ
এসএসসি পরীক্ষা নিয়ে শিক্ষামন্ত্রীর কঠোর নির্দেশনা
মেট্রোরেল ও ট্রেন ভাড়ায় ২৫ শতাংশ ছাড়, যারা পাবেন
ইরাকের তেল উৎপাদন পুরোপুরি বন্ধ
জামায়াত আমিরের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
দুদক চেয়ারম্যানসহ পুরো কমিশনের পদত্যাগ
প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ
ঈদযাত্রার অগ্রিম টিকেট বিক্রি শুরু
চার দিনে বাংলাদেশের ১৩১টি ফ্লাইট বাতিল
বগুড়া সফর স্থগিত করেছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর ৩ উপ-প্রেস সচিব ও স্পিচ রাইটার নিয়োগ
শেরপুরে প্রতিদিন প্রায় ছয়শত লোকের ইফতার!
রোজায় ত্বকের যত্ন
সৌদি আরবে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা
ঢাকাসহ ৭ বিভাগে বজ্রবৃষ্টির পূর্বাভাস
ইরানে হামলা চালাতে ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়নি স্পেন

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.