শনিবার, ৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩, ২১ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

‘নির্বাচনের জন্য নির্বাচন কমিশন সম্পূর্ণরূপে প্রস্তুত’

কলিকাল প্রতিনিধি

ছবি : সংগৃহীত

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে।

আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) বান্দরবান পর্যটন মোটেল মিলনায়তনে এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নির্বাচন কমিশন আয়োজিত “ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র ব্যবস্থাপনায় সৃষ্ট সমস্যা ও সমাধান” শীর্ষক এই কর্মশালায় নির্বাচনী প্রক্রিয়ার নানা দিক নিয়ে আলোচনা হয়।

আখতার আহমেদ বলেন, জাতীয় সংসদ নির্বাচনের আগেই ভোটার সংক্রান্ত সব সমস্যার সমাধান করা হবে। দুর্গম এলাকায় ভোটকেন্দ্র বৃদ্ধিসহ অন্যান্য সমস্যার সমাধানে পদক্ষেপ নেয়া হচ্ছে।

তিনি আরো বলেন, ভোটার হতে না পারা নাগরিকদের জন্য ভ্রাম্যমাণ নিবন্ধন কার্যক্রম চালুর সম্ভাবনা বিবেচনা করা হচ্ছে।

বর্তমানে ১৬ বছর বয়স হলেই ভোটার নিবন্ধনের সুযোগ থাকবে বলেও জানান তিনি।

চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা বেলায়েত হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক হুমায়ুন কবীর, বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনি, পুলিশ সুপার মো. শহীদুল্লাহ কাওছারসহ নির্বাচন কমিশন, ইউএনডিপি ও ডিআরআইপি প্রকল্পের কর্মকর্তারা।

কর্মশালায় বান্দরবানের বিভিন্ন উপজেলার প্রায় ৭০ জন মাঠপর্যায়ের কর্মকর্তা অংশ নেন।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

শিক্ষাই হবে চীন-বাংলাদেশ সম্পর্কের সেতুবন্ধন
তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা: ট্রাম্প
‘দেশের রাজনীতিতে এখনো কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি’
আইন প্রণয়ন, বদলি বা পদায়নে সরকারের হস্তক্ষেপ করার কোনো সুযোগ নেই
শুভেন্দু অধিকারী হচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী
‘আপোষহীন দেশনেত্রী’ বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক পুরস্কারে ভূষিত
হাসনাত-সারজিসকে নিয়ে রাশেদ খান’র বিস্ফোরক তথ্য প্রকাশ
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
আমি সবসময় কাজের মাধ্যমে দেশকে প্রতিনিধিত্ব করার চেষ্টা করি: ভাবনা
কুরবানি ওয়াজিব হয় কখন!
২৩ দিন পর ইস্টার্ন রিফাইনারীতে আবারও উৎপাদন শুরু
ঈদুল আজহার ছুটি সাত দিন
নতুন পাঁচ উপজেলা গঠন
মির্জা আব্বাসের সুস্থতা কামনা করে নাসীরুদ্দীনের বার্তা
জিয়াউর রহমানের জীবনী নিয়ে নাটক ‘জেড’ আসছে
‘থ্রি ইডিয়টস ২’-এ যুক্ত হচ্ছে আরও এক ‘ইডিয়ট’
কোস্টগার্ডের বহরে যুক্ত হচ্ছে অত্যাধুনিক হেলিকপ্টার
প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ
সহকারী হত্যাকাণ্ডে শুভেন্দুর নিশানায় তৃণমূল
সমালোচকদের বিরুদ্ধে প্রভার সমালোচনা!

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.