বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩, ১২ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

‘জুলাইয়ের পক্ষ নেয়ায়’ জনকণ্ঠের ২০ সাংবাদিক চাকরিচ্যুত

কলিকাল প্রতিনিধি

ছবি : দৈনিক কলিকাল

জুলাইয়ের পক্ষ নেয়ায় দৈনিক জনকণ্ঠের ২০ জন সাংবাদিককে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। এর প্রতিবাদে পত্রিকাটির সাংবাদিক ও কর্মকর্তারা কর্মবিরতি পালন করছেন।

অব্যাহতি পাওয়া সাংবাদিকদের মধ্যে প্ল্যানিং এডিটর জয়নাল আবেদীন শিশির, অ্যাডভাইজার (অনলাইন) সাবরিনা বিনতে আহমেদ, ডেপুটি চিফ রিপোর্টার ইস্রাফিল ফরায়েজী, অনলাইন চিফ ফুয়াদ হাসান, ডিজিটাল প্রধান নুরুজ্জামান, সিনিয়র রিপোর্টার আবদুর রহিম, সিকিউরিটি ইনচার্জ জাহাঙ্গীর আহমেদ রয়েছেন।

জানা যায়, স্বৈরাচারের দোসর জনকণ্ঠ পত্রিকা আগস্ট উপলক্ষে কালো রঙ ধারণ করেছিল। সম্পাদক শামিমা এ খান আওয়ামী লীগের কর্মসূচির সঙ্গে মিল রেখে পত্রিকার ফেসবুক ও অনলাইনকে কালো রং করার নির্দেশ দেন। ১ আগস্ট রাত ১২টার পর থেকে ফেসবুকের সব ফটো কার্ডকে কালো করা হয়। তাৎক্ষণিক এর প্রতিবাদ জানায় জনকণ্ঠের অন্তত অর্ধশত সাংবাদিক-কর্মচারী। এ নিয়ে কোনো কারণ ছাড়াই আজ (০২ আগস্ট) দুপুরে ২০ সাংবাদিক-কর্মচারীকে অব্যাহতির নোটিশ দেয়া হয়। এর প্রতিবাদে পত্রিকার সব ধরনের কার্যক্রম বন্ধ রেখে কর্মবিরতি চলছে।

চাকরিচ্যুতির কারণ না জানানো পর্যন্ত কোনো ধরনের কার্যক্রম চলবে না বলে জানিয়েছেন পত্রিকাটির সাংবাদিকরা। পত্রিকার অ্যাডভাইজার (অনলাইন) সাবরিনা বিনতে আহমেদ বলেন, কী কারণে চাকরি থেকে অব্যাহত দেয়া হয়েছে তার কারণ জানানো হয়নি। আমরা এ বিষয়ে আইনি পদক্ষেপ নেব।

ডেপুটি চিফ রিপোর্টার ইস্রাফিল ফরায়েজী বলেন, অব্যাহতি কারণ সুরাহা না হওয়া পর্যন্ত জনকণ্ঠের সব কার্যক্রম বন্ধের ঘোষণা করা হয়েছে।

প্ল্যানিং এডিটর জয়নাল আবেদীন শিশির বলেন, ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর এ পত্রিকায় যুক্ত হই। এরপর পত্রিকার রিপোর্টিংসহ অনলাইন গ্রুপে দেখতে পাই রহস্যজনক কিছু অজানা নাম। তারাই পত্রিকাকে নিয়ন্ত্রণ করছেন। নাম্বারগুলো সব বিদেশি। আওয়ামী লীগের পক্ষে নানা ধরনের নির্দেশনা দেন। প্রকৃতপক্ষে ওই ব্যক্তি কারা কেউ জানে না। আমরা সরকারকে আহবান জানাবো কারা বিদেশ থেকে এ পত্রিকাকে পরিচালনার নির্দেশনা দেন তা খুঁজে বের করতে।

সিনিয়র রিপোর্টার আবদুর রহিম বলেন, গতকাল দিবাগত রাত ১২টার পর সম্পাদক শামীমা এ খান আওয়ামী লীগের কর্মসূচির সঙ্গে মিল রেখে পত্রিকার অনলাইন ও ফেসবুককে কালো করার নির্দেশ দেন। একইসঙ্গে তিনি রাত ১২টার পর জনকণ্ঠের ফেরিফাইড ফেসবুক ও সকল ফটো কার্ডকে আওয়ামী লীগের কর্মসূচি সঙ্গে মিল রেখে তৈরি করেন।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

শিক্ষামন্ত্রীর নতুন পিএস বিচারক ফারহান ইসতিয়াক
সংরক্ষিত নারী আসনের ৪৯ জন প্রার্থীর গেজেট কাল
দাম বাড়ল সয়াবিন তেলের
প্রাথমিক শিক্ষার্থীদের নতুন ইউনিফর্মের নকশা উপস্থাপন
যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম চার বছরের মধ্যে সর্বোচ্চ
বিরোধী দলীয় এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী
বাজেটে চাপ পড়ার কোনো সম্ভাবনা নেই: প্রধানমন্ত্রী
৮ মে মুক্তি পাচ্ছে থালাপতি বিজয়ের শেষ সিনেমা ‘জন নায়কন’
পারমাণবিক শক্তি ব্যবহারে ৩৩তম দেশ বাংলাদেশ
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল
জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং
আমরা মানবিক রাষ্ট্র গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী
কোস্ট গার্ডের বহরে হেলিকপ্টার যুক্ত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
মার্কিন অবরোধ ডিঙিয়ে তেল রপ্তানি করছে ইরান
“রক্তদানে আমরা শেরপুর” সংগঠনের নকলা কমিটি গঠন: সভাপতি সোহাগ, সম্পাদক সজিব
মেয়েদের স্নাতক পর্যন্ত শিক্ষা বিনামূল্যে করার ঘোষণা প্রধানমন্ত্রীর
প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ
মা-বোনদের এলপিজি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী
বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচসহ টিভিতে আজকের খেলা
রাশিয়া পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.