বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩, ৪ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

বলিউডে

প্রচারণা ছাড়াই ‘সাইয়ারা’ ব্লকবাস্টার, কীভাবে?

বিনোদন ডেস্ক

ছবি : সংগৃহীত

মাত্র ১১ দিন আগে মুক্তি পেয়েছে মোহিত সুরি পরিচালিত রোমান্টিক নাটক ‘সাইয়ারা’। অভিনয়ে নতুন দুই মুখ—আহান পাণ্ডে ও আনিত পাড্ডা।

কিন্তু মুক্তির পর থেকেই সিনেমাটি যা করেছে, তা কেউ কল্পনাও করেনি। বিশ্বব্যাপী ইতিমধ্যে সিনেমাটির আয় ছাড়িয়ে গেছে ৪০০ কোটি রুপি—এ বছরের সর্বোচ্চ আয়ের প্রেমকেন্দ্রিক সিনেমা এটি।

এই আয় দিয়ে ‘সাইয়ারা’ ছাড়িয়ে গেছে বলিউডের আলোচিত ‘কবীর সিং’ (৩৭৯ কোটি) এবং ‘সিতারে জমিন পার’ (২৬৪ কোটি)-এর মতো বড় সিনেমাকেও। আর সবচেয়ে বড় বিষয়, কোনো ধরনের প্রচারণা ছাড়াই এই সাফল্য এসেছে—নেই কোনো সাক্ষাৎকার, টক শো, সোশ্যাল মিডিয়ায় লাইভ কিংবা প্রচারভ্রমণ।

এই ব্যতিক্রমী কৌশলের পেছনে ছিল প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মস এর আত্মবিশ্বাস

এক সাক্ষাৎকারে যশরাজ ফিল্মসের এর সিইও অক্ষয় বিদানি জানান, ‘সাইয়ারা’র জন্য শুরু থেকেই এমন পরিকল্পনা ছিল—মুক্তির আগে নায়ক-নায়িকাকে একেবারে আড়ালে রাখা হবে। তিনি বলেন, ‘আমরা চাইনি দর্শকরা ইনস্টাগ্রাম রিল দেখে তাদের বিচার করুক। আমরা চেয়েছি, তারা প্রথম দর্শনেই সিনেমার পর্দায় তাদের দেখুক।’

প্রথাগত প্রচারণা না করায় ঝুঁকি ছিল প্রবল। কিন্তু সেই ঝুঁকিই এখন প্রমাণ করেছে—ভালো কনটেন্টই সবচেয়ে বড় প্রচারণা। আজ সিনেমাটির আয়ের সংখ্যাগুলোই যেন সবচেয়ে বড় প্রেস কনফারেন্স।

নতুন দুই মুখ নিয়ে এমন এক ব্যবসাসফল প্রেমের সিনেমা বলিউড খুব কমই দেখেছে। ‘সাইয়ারা’ এখন শুধু আরেকটা সিনেমা নয়—এটা এক নতুন মার্কেটিং পদ্ধতির সাহসী দৃষ্টান্ত।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতির শর্ত কী?
জ্বালানি তেলের দাম নিয়ে শেয়ারবাজারে অস্থিরতা
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়সহ তিন দপ্তরে নতুন সচিব
‘সংশ্লিষ্টদের সেবকের ভূমিকা পালন করতে হবে’
স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী
পরীক্ষা সুন্দর হয়েছে, প্রশ্নফাঁস-নকলের ঘটনা ঘটেনি: শিক্ষামন্ত্রী
২০ এপ্রিল পর্যন্ত ২৬ লাখ শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে
খেলাধুলায় ‘অস্কার’ পেলেন যারা
সংরক্ষিত নারী আসনের মনোনয়ন জমার শেষ দিন আজ
বাংলা প্রথম পত্রের মাধ্যমে এসএসসি পরীক্ষার সূচনা
বুধবার সন্ধ্যা থেকেই ইরানে আবারও সামরিক অভিযান শুরু
ভারত ও রাশিয়া থেকে জ্বালানি আমদানির উদ্যোগ: বাণিজ্যমন্ত্রী
মন্ত্রীদের প্রটোকল দিতে ডিসি-এসপিদের নতুন নির্দেশনা
এবার সংরক্ষিত নারী আসনে জামায়াত জোট প্রার্থীদের তালিকা প্রকাশ
শেরপুরের মেয়ে সানসিলা সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন
হরমুজে ইরানের পতাকাবাহী জাহাজ জব্দ, প্রতিশোধের ঘোষণা তেহরানের
বিএনপির মনোনয়ন পেলেন ‘মায়ের ডাক’র তুলি
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা
প্রেমিকের বিরুদ্ধে রাজসাক্ষী হচ্ছেন জ্যাকুলিন!
বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী, কখন কী করবেন, জেনে নেয়া যাক

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.