ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ১নং নাওগাঁও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক ইউনিয়ন চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাককে গ্রেফতার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার (২২ জুলাই) রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নিজ এলাকা থেকে গ্রেফতার করে ফুলবাড়িয়া থানা পুলিশ।
উল্লেখ্য, গত ২০২৪ সালের ৫ আগস্টের আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন কর্মসূচিতে সশস্ত্র বাঁধা দেয়ার অভিযোগে ফুলবাড়িয়া থানায় তার বিরুদ্ধে মামলা রয়েছে।








