বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩, ৪ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

বিমান বিধ্বস্ত, জনতার ভিড়ে উদ্ধার কাজে ব্যাঘাত

কলিকাল প্রতিনিধি

ছবি : সংগৃহীত

রাজধানীর উত্তরা দিয়াবাড়ি এলাকায় গতকাল (২১ জুলাই) বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় উদ্ধার কার্যক্রম পরিচালনাকালে জনতার ভিড়ে বারবার ব্যাঘাত ঘটে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

আজ মঙ্গলবার (২২ জুলাই) এক বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায়, দুপুর আনুমানিক ১টা ১৮ মিনিটে ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনায় শিশুসহ বেশ কয়েকজন নিরীহ নাগরিক হতাহত হন। দুর্ঘটনার পরপরই বাংলাদেশ সেনাবাহিনীর নিকটবর্তী ক্যাম্প থেকে সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন। ফায়ার সার্ভিস ও অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার সহায়তায় আহতদের দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানোর চেষ্টা করা হয়।

তবে উদ্ধার তৎপরতার সময় দুর্ঘটনাস্থলে বিপুল সংখ্যক উৎসুক জনতা ভিড় করেন, যা রেসকিউ ও ইভাকুয়েশন কার্যক্রমকে মারাত্মকভাবে ব্যাহত করে। সেনাসদস্য ও মাইলস্টোন স্কুলের স্বেচ্ছাসেবকরা বারবার অনুরোধ করলেও অনেকেই ঘটনাস্থল ত্যাগ না করায় আহতদের সরিয়ে নিতে সমস্যার সৃষ্টি হয় এবং সময় নষ্ট হয়। এর ফলে প্রাণহানির ঝুঁকিও বাড়ে বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।

উদ্ধার অভিযানে অংশ নেয়া সেনাবাহিনীর ১৪ জন সদস্য অতিরিক্ত পরিশ্রম ও ধূলিকণার কারণে অসুস্থ হয়ে পড়েন এবং বর্তমানে তারা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আইএসপিআর জানায়, বাংলাদেশ সেনাবাহিনী এই অনাকাঙ্ক্ষিত ঘটনার তদন্ত শুরু করেছে এবং তদন্তে দোষী প্রমাণিতদের বিরুদ্ধে যথাযথ প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা জনগণের পাশে থেকে পেশাদারিত্ব ও দায়িত্ববোধের সঙ্গে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়সহ তিন দপ্তরে নতুন সচিব
‘সংশ্লিষ্টদের সেবকের ভূমিকা পালন করতে হবে’
স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী
পরীক্ষা সুন্দর হয়েছে, প্রশ্নফাঁস-নকলের ঘটনা ঘটেনি: শিক্ষামন্ত্রী
২০ এপ্রিল পর্যন্ত ২৬ লাখ শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে
খেলাধুলায় ‘অস্কার’ পেলেন যারা
সংরক্ষিত নারী আসনের মনোনয়ন জমার শেষ দিন আজ
বাংলা প্রথম পত্রের মাধ্যমে এসএসসি পরীক্ষার সূচনা
বুধবার সন্ধ্যা থেকেই ইরানে আবারও সামরিক অভিযান শুরু
ভারত ও রাশিয়া থেকে জ্বালানি আমদানির উদ্যোগ: বাণিজ্যমন্ত্রী
মন্ত্রীদের প্রটোকল দিতে ডিসি-এসপিদের নতুন নির্দেশনা
এবার সংরক্ষিত নারী আসনে জামায়াত জোট প্রার্থীদের তালিকা প্রকাশ
শেরপুরের মেয়ে সানসিলা সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন
হরমুজে ইরানের পতাকাবাহী জাহাজ জব্দ, প্রতিশোধের ঘোষণা তেহরানের
বিএনপির মনোনয়ন পেলেন ‘মায়ের ডাক’র তুলি
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা
প্রেমিকের বিরুদ্ধে রাজসাক্ষী হচ্ছেন জ্যাকুলিন!
বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী, কখন কী করবেন, জেনে নেয়া যাক
বোলিংয়ে বাংলাদেশ
বর্তমান মজুত গ্যাসে ১২ বছর চাহিদা মেটানো সম্ভব

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.