শনিবার, ৭ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২, ১৭ রমজান ১৪৪৭, বসন্তকাল

গণহত্যার দায় স্বীকার: রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী মামুন

কলিকাল প্রতিনিধি

ছবি : সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায় স্বীকার করেছেন সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন। ট্রাইব্যুনালে তিনি বলেছেন, আমি জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত।

জুলাই গণহত্যা চলাকালীন পুলিশ প্রধানের দায়িত্ব পালন করা চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, এই মামলায় আমি স্বতঃপ্রণোদিত হয়ে রাজসাক্ষী হতে চাই।

আজ বৃহস্পতিবার (১০ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ কথা বলেন তিনি।

এর আগে জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে আদেশ দেন ট্রাইব্যুনাল।

মামলা থেকে আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন।

ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী। এর মাধ্যমে জুলাই গণহত্যা মামলায় শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হলো।

এর আগে সকালে জুলাই গণহত্যার মামলায় সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিরস্ত্র ছাত্র-জনতার ওপর গুলি, হত্যার নির্দেশদাতা ও পরিকল্পনাকারী হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অভিযুক্তদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলছে। ছাত্র-জনতার আন্দোলন ঠেকাতে আওয়ামী লীগ সরকার নির্বিচারে হত্যা চালায়। প্রায় দেড় হাজার মানুষ প্রাণ হারায় এই আন্দোলনে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: জ্বালানিমন্ত্রী
এক লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগ দেবে সরকার
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে ড্রোন হামলা
তেল পাচার ঠেকাতে সীমান্তে বিজিবির কড়া পাহারা
‘সংসদের খারাপ সংস্কৃতি আমরা মানুষের মন থেকে মুছে দেব’
১৬ মার্চ থেকে প্রচারণায় নামছে প্রার্থীরা
আজ তারেক রহমানের কারাবন্দি হওয়ার ২০তম বার্ষিকী
‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন খালেদা জিয়া
সৌদির তেলের খনি লক্ষ্য করে ইরানের ড্রোন হামলা
ইরানে ইতিহাসের ‘বৃহত্তম বোমাবর্ষণ’ হবে আজ রাতে: মার্কিন অর্থমন্ত্রী
অস্কার উপস্থাপনায় প্রিয়াঙ্কা চোপড়া
বোমায় কাঁপছে তেহরান, নিহত বেড়ে ১৩৩২
বদরের যুদ্ধের ঘটনায় মুমিনদের শিক্ষা
বিদায়, বেইলি রোড…
ধেয়ে আসছে কালবৈশাখী ঝড়
জ্বালানি সাশ্রয়ে সতর্কতামূলক নির্দেশনা জারি
ইরানকে অবশ্যই ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ করতে হবে: ট্রাম্প
বিএনপি–জামায়াত ভোট ব্যবধান ১ কোটি ৩৬ লাখ
আলভীর সঙ্গে ‘প্রেম’ নিয়ে মুখ খুললেন তিথি
সাবেক উপদেষ্টা মাহফুজ আলমের নেতৃত্বে নতুন দলের আত্মপ্রকাশ

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.