শনিবার, ৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩, ২১ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

জাপানে

ইসলাম ধর্ম গ্রহণ করলেন এক পর্ন তারকা

কলিকাল ডেস্ক

ছবি : সংগৃহীত

ইসলাম ধর্ম গ্রহণ করেছেন প্রাক্তন পর্নো তারকা রে লিল ব্ল্যাক। জাপানিজ এই নাগরিকের আসল নাম কাই আসাকুরা। গত বছর মালয়েশিয়াতে গিয়ে ধর্মান্তরিত হন আলোচিত এই তারকা। এখন পুরোপুরি ইসলামী রীতি অনুযায়ী জীবনযাপন করছেন। একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম এ খবর প্রকাশ করেছে।

ইয়াহু ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, ২০২৪ সালের মাঝামাঝি সময়ে মালয়েশিয়া ভ্রমণে যান রে লিল ব্ল্যাক। মূলত, অবসরযাপন, দেশটির সমৃদ্ধ সংস্কৃতি এবং বিখ্যাত সব খাবার উপভোগ করার জন্য তার এই ভ্রমণ ছিল। আধ্যাত্মিক কোনো রূপান্তরের পরিকল্পনা তার ছিল না। কিন্তু ভাগ্যের অন্য পরিকল্পনা ছিল।

কুয়ালালামপুরে অবস্থান করার সময়ে লিলের পুরোনো এক বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করেন, যে এর আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। বিশ্বাস, উদ্দেশ্য এবং অভ্যন্তরীণ শান্তি সম্পর্কে আলাপচারিতার পর ইসলামের প্রতি লিলের আগ্রহ বাড়ে। ভারসাম্য, ধৈর্য এবং সৃষ্টিকর্তার সঙ্গে সরাসরি সংযোগের বিষয়ে ইসলামের শক্তি দেখে মুগ্ধ হন এই তারকা।

এরপর লিলের বন্ধু মালয়েশিয়ার পুত্রাজায়ার একটি মসজিদে আমন্ত্রণ জানান তাকে। মসজিদে পা রাখার সঙ্গে সঙ্গে প্রার্থনার গভীরতা ও প্রার্থনাকারীদের প্রশান্তি দেখে মুগ্ধ হন লিল। পরে লিল এই অভিজ্ঞতাকে ‘অপ্রতিরোধ্য’ কিন্তু ‘শান্তিপূর্ণ’ বলে বর্ণনা করেন, যা এর আগে কখনো তার হয়নি। মূলত, এই মুহূর্তটি লিলের হৃদয়ে ইসলাম নিয়ে কৌতূহলের বীজ বপন করে, যা তাকে ধর্ম সম্পর্কে আরো জানতে আগ্রহী করে তুলে।

সিঙ্গাপুরভিত্তিক পডকাস্টে সাক্ষাৎকার দিয়েছেন রে লিল ব্ল্যাক। জাপানের নাগরিক হলেও ব্যাংককে বসবাস করছেন। মালয়েশিয়া ভ্রমণের অভিজ্ঞতা বর্ণনা করে এ আলাপচারিতায় রে লিল ব্ল্যাক বলেন, “কুয়ালালামপুর ভ্রমণে গিয়ে প্রথমবার হিজাব পরি। সারা দিন হিজাব পরেছিলাম। কারণ আমি চাইছিলাম, মসজিদ পরিদর্শন করতে এবং মুসলমানদের সঙ্গে সাক্ষাৎ করতে।”

মালয়েশিয়া ভ্রমণকে জীবনের টার্নিং পয়েন্ট বলে মন্তব্য করেছেন রে লিল ব্ল্যাক।

ইসলাম ধর্ম গ্রহণের পর মানুষের সমর্থন যেমন পেয়েছেন, তেমনি তিক্ত সমালোচনার মুখেও পড়েছেন রে লিল ব্ল্যাক। তবে নিজের অবস্থানে অবিচল থেকে ইসলামী শিক্ষা অনুশীলন, ধর্মীয় ক্লাসে যোগদান এবং বিশ্বাস সম্পর্কে বোধগম্যতা গভীর করছেন। সমালোচকদের উদ্দেশে রে লিল ব্ল্যাক বলেন, “সৃষ্টিকর্তার সঙ্গে আমার সম্পর্ক একটি ব্যক্তিগত বিষয়।”

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৯৬ হজযাত্রী
দলীয় নেতাদের সঙ্গে আজ প্রধানমন্ত্রীর বৈঠক
শিক্ষাই হবে চীন-বাংলাদেশ সম্পর্কের সেতুবন্ধন
তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা: ট্রাম্প
‘দেশের রাজনীতিতে এখনো কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি’
আইন প্রণয়ন, বদলি বা পদায়নে সরকারের হস্তক্ষেপ করার কোনো সুযোগ নেই
শুভেন্দু অধিকারী হচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী
‘আপোষহীন দেশনেত্রী’ বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক পুরস্কারে ভূষিত
হাসনাত-সারজিসকে নিয়ে রাশেদ খান’র বিস্ফোরক তথ্য প্রকাশ
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
আমি সবসময় কাজের মাধ্যমে দেশকে প্রতিনিধিত্ব করার চেষ্টা করি: ভাবনা
কুরবানি ওয়াজিব হয় কখন!
২৩ দিন পর ইস্টার্ন রিফাইনারীতে আবারও উৎপাদন শুরু
ঈদুল আজহার ছুটি সাত দিন
নতুন পাঁচ উপজেলা গঠন
মির্জা আব্বাসের সুস্থতা কামনা করে নাসীরুদ্দীনের বার্তা
জিয়াউর রহমানের জীবনী নিয়ে নাটক ‘জেড’ আসছে
‘থ্রি ইডিয়টস ২’-এ যুক্ত হচ্ছে আরও এক ‘ইডিয়ট’
কোস্টগার্ডের বহরে যুক্ত হচ্ছে অত্যাধুনিক হেলিকপ্টার
প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.