মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩, ১ জিলহজ ১৪৪৭, গ্রীষ্মকাল

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান তুলে ধরে খামেনির বক্তব্য

ইসরায়েলের সঙ্গে ১২ দিনের সংঘাতের পর জাতির উদ্দেশে টেলিভিশনে প্রথমবারের মতো ভাষণ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

আজ বৃহস্পতিবার (২৬ জুন) দেওয়া এ ভাষণে তিনি সাম্প্রতিক যুদ্ধে তেহরানের বিজয় দাবি করেন এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান তুলে ধরেন।

খামেনি বলেন, “ভুয়া ইহুদি শাসনের বিরুদ্ধে বিজয়ের জন্য দেশবাসীকে অভিনন্দন জানাচ্ছি। তারা চরম ধাক্কা খেয়ে ভেঙে পড়েছে। তারা যতই শক্তির কথা বলুক, আমাদের প্রতিরোধের মুখে তারা প্রায় পতনের মুখে পৌঁছে গিয়েছিল।”

তিনি আরও বলেন, “যুক্তরাষ্ট্র সরাসরি সংঘাতে জড়িয়েছিল— কারণ তারা জানতো ইসরায়েলকে রক্ষা না করলে তাদের পতন অনিবার্য। তবে মার্কিন হস্তক্ষেপ কিছুই অর্জন করতে পারেনি। বরং এখানে প্রকৃত বিজয় হয়েছে ইরানের।”

দেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে খামেনি বলেন, “ইরানের ৯ কোটি মানুষ সেনাবাহিনীর পাশে দাঁড়িয়েছে। জাতীয় ঐক্য ও সহমর্মিতা ছিল অসাধারণ। আমরা প্রমাণ করেছি— প্রয়োজন হলে পুরো জাতি একত্রিত হতে পারে।”

তিনি হুঁশিয়ার করে বলেন, “যদি কেউ ইরানের বিরুদ্ধে আগ্রাসন চালাতে চায়, তবে তাকে চড়া মূল্য দিতে হবে। আমাদের সশস্ত্র বাহিনী শত্রুপক্ষের নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করে তাদের মূল স্থাপনাগুলোতে সফলভাবে আঘাত হেনেছে।”

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের জবাবে খামেনি বলেন, “ট্রাম্প বলেছেন, তারা আমাদের পারমাণবিক অবকাঠামো ধ্বংস করেছে। এটি সম্পূর্ণ ভিত্তিহীন। তারা সত্য আড়াল করার চেষ্টা করছে। সময়ই বলে দেবে কারা আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে।”

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

বাংলাদেশকে ৩৫ কোটি মার্কিন ডলার অর্থায়নের অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক
নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতায় গোয়েন্দা ও আইন-শৃঙ্খলা বাহিনী সমন্বয় করবে: প্রধানমন্ত্রী
মাদারীপুরে একই পরিবারের তিন লাশ উদ্ধার
বড়পর্দায় আসছে জীবনানন্দ দাশের ‘বনলতা সেন’
তামিম-রিয়াদসহ বিসিবি নির্বাচনে কাউন্সিলর হলেন যারা
নতুন মাঠে আক্ষেপ ঘুচালো মেসি
পে-স্কেল ১ জুলাই থেকেই বাস্তবায়নের নীতিগত সিদ্ধান্ত দিয়েছেন প্রধানমন্ত্রী
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতার জিও জারি
নতুন বছরে প্রাথমিক শিক্ষার্থীরা নতুন কারিকুলাম পাবে: গণশিক্ষা প্রতিমন্ত্রী
তারেক রহমানের সঙ্গে সম্পাদক পরিষদের নেতাদের বৈঠক
ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সবার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট
হাম প্রাদুর্ভাব মোকাবিলায় আসছে এক কোটি ভিটামিন এ ক্যাপসুল
ঢাকায় পৌঁছেছে কারিনার মরদেহ
রাজস্থানে দিল্লিগামী ট্রেনে আগুন
আবারও রোনালদোর কান্নার মুহূর্ত
বিশ্বকাপে বিনা পারিশ্রমিকে গাইবেন শাকিরা- ম্যাডোনা-বিটিএস
জীবনের ১৭টা বছর নষ্ট করেছি: মিরা
বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা
আবু সাঈদ হত্যা মামলায় রোবির সাবেক ভিসি গ্রেফতার
শুধু স্বপ্ন নয়, বাস্তব পরিকল্পনা চান প্রধানমন্ত্রী

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.