মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩, ১ জিলহজ ১৪৪৭, গ্রীষ্মকাল

ইরানের আটটি প্রতিষ্ঠানে নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র সরকার ইরানের আটটি প্রতিষ্ঠান, একজন ব্যক্তিকে নিষেধাজ্ঞার আওতায় এনেছে। একটি জাহাজকে অবরুদ্ধ সম্পত্তি হিসেবে চিহ্নিত করেছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের শুক্রবার দেয়া এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে। এতে আরও বলা হয়, নিষেধাজ্ঞার আওতায় আসা প্রতিষ্ঠান ও ব্যক্তিকে যুক্তরাষ্ট্র ইতিপূর্বে কালো তালিকাভুক্ত করে।

তারা হলো- রায়ান রোশদ আফজার কোম্পানি (আরআরএ) এবং এই কোম্পানির নিয়ন্ত্রিত একটি সহযোগী প্রতিষ্ঠান ‘তোসে সানায়ে নিম রেসানায়ে তারাশে’-এর জন্য সংবেদনশীল যন্ত্রপাতি পরিবহনে সহায়তা করেছে। যে জাহাজটি এই সরবরাহে ব্যবহৃত হয়েছিল, সেটিকেও অবরুদ্ধ সম্পত্তি হিসেবে চিহ্নিত করা হয়েছে।

এই পদক্ষেপ প্রেসিডেন্ট ট্রাম্পের জাতীয় নিরাপত্তা স্মারকলিপি-২ অনুসরণ করে গৃহীত হয়েছে। এর লক্ষ্য ছিল ইরানের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগ পুনরায় শুরু করা। এই চাপে অন্তর্ভুক্ত রয়েছে। তেহরানকে পারমাণবিক অস্ত্র ও আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা অর্জন থেকে বিরত রাখা, ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী এবং তাদের সহযোগীদের অস্থিতিশীল করার কর্মকাণ্ড চালানোর জন্য রাজস্ব আহরণে বাধা দেওয়া, ইরানের পারমাণবিক কর্মসূচি, ড্রোন ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি বা অন্যান্য বিস্তার-সংক্রান্ত তৎপরতা বন্ধ করা।

যুক্তরাষ্ট্র ঘোষণা দিয়েছে, মধ্যপ্রাচ্য ও তার বাইরের স্থিতিশীলতা বিনষ্ট করে এমন ইরানি প্রকল্পসমূহে ব্যবহৃত যন্ত্রাংশ ও সরঞ্জাম সংগ্রহের প্রচেষ্টা উদঘাটন ও ব্যাহত করতে তারা সব ধরনের সম্ভাব্য উপায় ব্যবহার করবে। যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের এই পদক্ষেপ এক্সিকিউটিভ অর্ডার ১৩৩৮২ অনুযায়ী নেওয়া হয়েছে, যা গণবিধ্বংসী অস্ত্র বিস্তারে যুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে লক্ষ্য করে নিষেধাজ্ঞা আরোপের অনুমতি দেয়।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

বাংলাদেশকে ৩৫ কোটি মার্কিন ডলার অর্থায়নের অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক
নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতায় গোয়েন্দা ও আইন-শৃঙ্খলা বাহিনী সমন্বয় করবে: প্রধানমন্ত্রী
মাদারীপুরে একই পরিবারের তিন লাশ উদ্ধার
বড়পর্দায় আসছে জীবনানন্দ দাশের ‘বনলতা সেন’
তামিম-রিয়াদসহ বিসিবি নির্বাচনে কাউন্সিলর হলেন যারা
নতুন মাঠে আক্ষেপ ঘুচালো মেসি
পে-স্কেল ১ জুলাই থেকেই বাস্তবায়নের নীতিগত সিদ্ধান্ত দিয়েছেন প্রধানমন্ত্রী
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতার জিও জারি
নতুন বছরে প্রাথমিক শিক্ষার্থীরা নতুন কারিকুলাম পাবে: গণশিক্ষা প্রতিমন্ত্রী
তারেক রহমানের সঙ্গে সম্পাদক পরিষদের নেতাদের বৈঠক
ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সবার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট
হাম প্রাদুর্ভাব মোকাবিলায় আসছে এক কোটি ভিটামিন এ ক্যাপসুল
ঢাকায় পৌঁছেছে কারিনার মরদেহ
রাজস্থানে দিল্লিগামী ট্রেনে আগুন
আবারও রোনালদোর কান্নার মুহূর্ত
বিশ্বকাপে বিনা পারিশ্রমিকে গাইবেন শাকিরা- ম্যাডোনা-বিটিএস
জীবনের ১৭টা বছর নষ্ট করেছি: মিরা
বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা
আবু সাঈদ হত্যা মামলায় রোবির সাবেক ভিসি গ্রেফতার
শুধু স্বপ্ন নয়, বাস্তব পরিকল্পনা চান প্রধানমন্ত্রী

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.