মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩, ১ জিলহজ ১৪৪৭, গ্রীষ্মকাল

যুক্তরাষ্ট্র যদি যুদ্ধে জড়িয়ে পড়ে ‘পুরো অঞ্চলের জন্য নরক ডেকে আনবে’

ইসরাইল ও যুক্তরাষ্ট্র যেভাবে গর্জন করছে, তার চেয়ে কয়েকগুণ বেশি গর্জন দিচ্ছে ইরান। যুদ্ধের ময়দানে এই গর্জনটাও কিন্তু একটি কৌশল। এ জন্য ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদে বলেছেন, ইসরাইলের হামলায় যুক্তরাষ্ট্র যদি সরাসরি জড়িয়ে পড়ে, তাহলে তা ‘পুরো অঞ্চলের জন্য নরক ডেকে আনবে’।

তিনি বলেন, এটা আমেরিকার যুদ্ধ নয়। যদি প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এই যুদ্ধে জড়ান, তাহলে ইতিহাসে তিনি একজন ‘অপ্রয়োজনীয় যুদ্ধে জড়িয়ে পড়া প্রেসিডেন্ট’ হিসেবে চিহ্নিত হবেন।

খাতিবজাদে সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা এই সংঘাতকে একটি দীর্ঘস্থায়ী জঞ্জালে পরিণত করবে, আগ্রাসনকে আরও বাড়াবে এবং নৃশংসতা বন্ধের পথকে দীর্ঘায়িত করবে।

এই মন্তব্য তিনি করেন এমন সময়, যখন ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় দক্ষিণ ইসরাইলের সোরোকা হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়।

ইরানি রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, মূল লক্ষ্য ছিল হাসপাতালের পাশের একটি সামরিক ঘাঁটি, হাসপাতাল নয়। ইসরাইলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই হামলায় সোরোকা মেডিকেল সেন্টারে অন্তত ৭১ জন আহত হয়েছে।

অন্যদিকে, ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তারা ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে, যার মধ্যে রয়েছে ‘অকার্যকর’ আরাক হেভি ওয়াটার রিয়্যাক্টর ও নাতাঞ্জ স্থাপনা। তেহরান এখনো ইসরাইলি হামলায় ইরানে কতজন হতাহত হয়েছে তা জানায়নি। এই সাম্প্রতিক হামলাগুলো একটি অত্যন্ত সংবেদনশীল সময়ে ঘটছে।

হোয়াইট হাউস জানিয়েছে, আগামী দুই সপ্তাহের মধ্যে প্রেসিডেন্ট ট্রাম্প সিদ্ধান্ত নেবেন, যুক্তরাষ্ট্র সরাসরি এই সংঘাতে অংশ নেবে কি না।

বিবিসির সঙ্গে সাক্ষাৎকারে খাতিবজাদে জোর দিয়ে বলেন, কূটনীতি অবশ্যই আমাদের প্রথম পছন্দ। কিন্তু একই সঙ্গে বলেন, যখন আমাদের ওপর বোমাবর্ষণ চলছে, তখন কোনো আলোচনার শুরু হতে পারে না।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

বাংলাদেশকে ৩৫ কোটি মার্কিন ডলার অর্থায়নের অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক
নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতায় গোয়েন্দা ও আইন-শৃঙ্খলা বাহিনী সমন্বয় করবে: প্রধানমন্ত্রী
মাদারীপুরে একই পরিবারের তিন লাশ উদ্ধার
বড়পর্দায় আসছে জীবনানন্দ দাশের ‘বনলতা সেন’
তামিম-রিয়াদসহ বিসিবি নির্বাচনে কাউন্সিলর হলেন যারা
নতুন মাঠে আক্ষেপ ঘুচালো মেসি
পে-স্কেল ১ জুলাই থেকেই বাস্তবায়নের নীতিগত সিদ্ধান্ত দিয়েছেন প্রধানমন্ত্রী
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতার জিও জারি
নতুন বছরে প্রাথমিক শিক্ষার্থীরা নতুন কারিকুলাম পাবে: গণশিক্ষা প্রতিমন্ত্রী
তারেক রহমানের সঙ্গে সম্পাদক পরিষদের নেতাদের বৈঠক
ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সবার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট
হাম প্রাদুর্ভাব মোকাবিলায় আসছে এক কোটি ভিটামিন এ ক্যাপসুল
ঢাকায় পৌঁছেছে কারিনার মরদেহ
রাজস্থানে দিল্লিগামী ট্রেনে আগুন
আবারও রোনালদোর কান্নার মুহূর্ত
বিশ্বকাপে বিনা পারিশ্রমিকে গাইবেন শাকিরা- ম্যাডোনা-বিটিএস
জীবনের ১৭টা বছর নষ্ট করেছি: মিরা
বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা
আবু সাঈদ হত্যা মামলায় রোবির সাবেক ভিসি গ্রেফতার
শুধু স্বপ্ন নয়, বাস্তব পরিকল্পনা চান প্রধানমন্ত্রী

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.