বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩, ১১ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

ইরানে ইসরাইলি হামলার নিন্দা জানিয়েছে আফগান সরকার

ইরানে ইসরাইলি হামলার নিন্দা জানিয়েছে তালেবানের নেতৃত্বাধীন আফগান সরকার। ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান-এর মুখপাত্র মাওলনা জাবিহুল্লাহ মুজাহিদ এক বিবৃতিতে ইরানি ভূখণ্ডে ইসরাইলি আগ্রাসনের কঠোর নিন্দা জানিয়ে বলেছেন, “ইসরাইলি শাসকগোষ্ঠী কর্তৃক ইরানের অভ্যন্তরে চালানো সাম্প্রতিক হামলা, বিশেষ করে পারমাণবিক কর্মসূচির সঙ্গে জড়িত কমান্ডার ও বিজ্ঞানীদের লক্ষ্য করে চালানো হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের মূলনীতিসমূহ, বিশেষ করে রাষ্ট্রীয় সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার স্পষ্ট লঙ্ঘন।”

তিনি আরও বলেন, “এই আগ্রাসন এমন এক সময়ে সংঘটিত হচ্ছে যখন ফিলিস্তিনের নিপীড়িত জনগণ, বিশেষ করে গাজ্জায়, নিরবচ্ছিন্ন ও ধ্বংসাত্মক হামলার শিকার হচ্ছে। দখলদার শাসকগোষ্ঠী আন্তর্জাতিক ও মানবিক মানদণ্ড অমান্য করে তার দমন-নির্যাতন চালিয়ে যাচ্ছে।”

মাওলনা জাবিহুল্লাহ বলেন, “দুঃখজনকভাবে এই ধরনের উসকানিমূলক পদক্ষেপ কেবলই অঞ্চলে বিদ্যমান ভঙ্গুরতা ও উদ্বেগ আরও ঘনীভূত করছে। এর ফলে পুরো অঞ্চলের স্থিতিশীলতা ও নিরাপত্তা আরও হুমকির মুখে পড়ছে।”

বিবৃতিতে তিনি বলেন, “ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান সব সংশ্লিষ্ট পক্ষকে দায়িত্বশীল আচরণ করার এবং আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় নিজেদের অঙ্গীকার অনুযায়ী কাজ করার আহ্বান জানায়, যাতে এই সংকট সমাধান করা যায় এবং ভবিষ্যতে আরও নিরাপত্তাহীনতা ও অস্থিতিশীলতা প্রতিরোধ করা সম্ভব হয়।”

সূত্র : আল ইমারাহ

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

৮ মে মুক্তি পাচ্ছে থালাপতি বিজয়ের শেষ সিনেমা ‘জন নায়কন’
পারমাণবিক শক্তি ব্যবহারে ৩৩তম দেশ বাংলাদেশ
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল
জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং
আমরা মানবিক রাষ্ট্র গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী
কোস্ট গার্ডের বহরে হেলিকপ্টার যুক্ত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
মার্কিন অবরোধ ডিঙিয়ে তেল রপ্তানি করছে ইরান
“রক্তদানে আমরা শেরপুর” সংগঠনের নকলা কমিটি গঠন: সভাপতি সোহাগ, সম্পাদক সজিব
মেয়েদের স্নাতক পর্যন্ত শিক্ষা বিনামূল্যে করার ঘোষণা প্রধানমন্ত্রীর
প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ
মা-বোনদের এলপিজি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী
বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচসহ টিভিতে আজকের খেলা
রাশিয়া পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি
‘জরুরি সেবায় জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে’
হাম ও এর উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু
ফের শাহবাগে শিক্ষক-পুলিশ মুখোমুখি
প্রশ্নপত্র ফাঁসের গুজবে কান দেবেন না: শিক্ষামন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক অনুষ্ঠিত
মাস সেরার পুরস্কার জিতে ইতিহাস গড়লেন ইয়ামাল
উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.