প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন প্রতিবেশি দেশ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
আজ শুক্রবার (৬ জুন) এক শুভেচ্ছা বার্তায় দেশটির নাগরিকদের পক্ষ থেকে ড. ইউনূসকে এ শুভেচ্ছা জানান তিনি।
শুভেচ্ছা বার্তায় নরেন্দ্র মোদি বলেন, এই পবিত্র উৎসব সমৃদ্ধ ও বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্যের একটি অবিচ্ছেদ্য অংশ এবং লাখ লাখ ইসলাম ধর্মাবলম্বী মানুষ এ উৎসব অত্যন্ত আনন্দ ও উৎসাহের সঙ্গে উদযাপন করে।
ভারতের প্রধানমন্ত্রী বলেন, পবিত্র এ উৎসব আমাদের ত্যাগ, করুণা ও ভ্রাতৃত্বের চিরন্তন মূল্যবোধের কথা মনে করিয়ে দেয়, যা একটি শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক বিশ্ব গঠনে অপরিহার্য।
শুভেচ্ছা বার্তায় ড. মুহাম্মদ ইউনূসের সুস্বাস্থ্য ও সুস্থতাও কামনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।








