বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩, ৪ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

সুন্দরবনে সর্বোচ্চ সতর্কতা জারি, ছুটি বাতিল বন কর্মকর্তাদের

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে চোরা শিকারি চক্রের তৎপরতা ঠেকাতে পূর্ব সুন্দরবনে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বন বিভাগ। সেই সঙ্গে বন কর্মকর্তাদের ঈদের ছুটিও বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ জুন) পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয় থেকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বলা হয়, সুন্দরবনের শরণখোলা ও চাঁদপাই রেঞ্জের আওতাধীন ২ লাখ ৪৩ হাজার হেক্টর বনভূমির নিরাপত্তায় ৩১টি ইউনিট অফিসে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করে কম্বিং অপারেশন জোরদার করা হয়েছে।

বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী দায়িত্ব গ্রহণের পর থেকেই বনের সুরক্ষায় একাধিক কৌশলগত পদক্ষেপ গ্রহণ করেছেন। অবৈধ শিকার ও বিষ দিয়ে মাছ ধরার মতো অপরাধ ঠেকাতে চালু হয়েছে পায়ে হেঁটে প্যারালাল লাইন সার্ভে, ফুট পেট্রোলিং, প্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা নজরদারি।

বন বিভাগ আশঙ্কা করছে, ঈদের দীর্ঘ ছুটির সুযোগে হরিণ শিকার ও বিষ দিয়ে মাছ ধরার মত অপরাধ বেড়ে যেতে পারে। তাই অতিরিক্ত টহল জোরদার করা হয়েছে বিভিন্ন টহল ফাঁড়ি ও স্টেশন এলাকায়। একাধিক পায়ে হাঁটা টহল দল নিয়মিত গহিন বনে অভিযান চালাচ্ছে। এছাড়া স্থানীয় জনগণ ও বনের পেশাজীবীদের সচেতন করতে সভা ও লিফলেট বিতরণের কার্যক্রমও হাতে নেওয়া হয়েছে।

বন্যপ্রাণী চুরি বা শিকারের বিষয়ে তথ্য দিলে পুরস্কার দেয়ার ঘোষণাও দিয়েছে বন বিভাগ।

বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী বলেন, “বন, বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য রক্ষা করা আমাদের দায়িত্ব। সীমিত জনবল নিয়েও আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে মাঠে আছি।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়সহ তিন দপ্তরে নতুন সচিব
‘সংশ্লিষ্টদের সেবকের ভূমিকা পালন করতে হবে’
স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী
পরীক্ষা সুন্দর হয়েছে, প্রশ্নফাঁস-নকলের ঘটনা ঘটেনি: শিক্ষামন্ত্রী
২০ এপ্রিল পর্যন্ত ২৬ লাখ শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে
খেলাধুলায় ‘অস্কার’ পেলেন যারা
সংরক্ষিত নারী আসনের মনোনয়ন জমার শেষ দিন আজ
বাংলা প্রথম পত্রের মাধ্যমে এসএসসি পরীক্ষার সূচনা
বুধবার সন্ধ্যা থেকেই ইরানে আবারও সামরিক অভিযান শুরু
ভারত ও রাশিয়া থেকে জ্বালানি আমদানির উদ্যোগ: বাণিজ্যমন্ত্রী
মন্ত্রীদের প্রটোকল দিতে ডিসি-এসপিদের নতুন নির্দেশনা
এবার সংরক্ষিত নারী আসনে জামায়াত জোট প্রার্থীদের তালিকা প্রকাশ
শেরপুরের মেয়ে সানসিলা সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন
হরমুজে ইরানের পতাকাবাহী জাহাজ জব্দ, প্রতিশোধের ঘোষণা তেহরানের
বিএনপির মনোনয়ন পেলেন ‘মায়ের ডাক’র তুলি
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা
প্রেমিকের বিরুদ্ধে রাজসাক্ষী হচ্ছেন জ্যাকুলিন!
বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী, কখন কী করবেন, জেনে নেয়া যাক
বোলিংয়ে বাংলাদেশ
বর্তমান মজুত গ্যাসে ১২ বছর চাহিদা মেটানো সম্ভব

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.