সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২, ২৩ জমাদিউস সানি ১৪৪৭, হেমন্তকাল

গাজায় ঈদুল আজহার আগের দিন ইসরায়েলি হামলায় নিহত ৯০ জন

গাজায় ঈদুল আজহার প্রাক্কালে ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত হয়েছেন অন্তত ৯০ জন, আহত হয়েছেন আরও ১৮৯ জন। স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত এই হতাহতের ঘটনা ঘটে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবার সন্ধ্যায় এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।

বিবৃতিতে বলা হয়, নিহত ও আহতের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে, কারণ বহু মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন। উদ্ধার কাজ চলমান থাকায় চূড়ান্ত সংখ্যা এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি।

প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর গাজা নিয়ন্ত্রিত সশস্ত্র সংগঠন হামাস ইসরায়েলে ঢুকে হামলা চালালে, প্রতিক্রিয়ায় ইসরায়েল গাজায় অভিযান শুরু করে। সেই থেকে দেড় বছর ধরে চলমান এই সংঘাতে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন প্রায় ৫৪ হাজার ৬৭৭ জন এবং আহত হয়েছেন ১ লাখ ২৫ হাজার ৫৩০ জনের বেশি। নিহতদের অন্তত ৫৬ শতাংশই নারী ও শিশু।

জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন বারবার গাজায় হামলা বন্ধের আহ্বান জানালেও তা উপেক্ষিত হচ্ছে। আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিজেতে ইতোমধ্যে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগও উঠেছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যুদ্ধবিরতির একটি প্রস্তাব উত্থাপন করা হলেও এখনো তা চূড়ান্তভাবে গ্রহণ করেনি হামাস। গাজায় নতুন করে সহিংসতা থামাতে আন্তর্জাতিক মহল সক্রিয় হলেও পরিস্থিতি অনিশ্চিতই রয়ে গেছে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.