সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২, ২৩ জমাদিউস সানি ১৪৪৭, হেমন্তকাল

ডিসেম্বর থেকেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে

চলতি বছরের ডিসেম্বর মাস থেকেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা সম্ভব হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

সোমবার (২ জুন) বাংলাদেশ টেলিভিশনে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট বক্তব্যে এ তথ্য তুলে ধরেন তিনি।

তিনি জানান, রূপপুরে ২ হাজার ৪০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ কাজ দ্রুত অগ্রসর হচ্ছে। বিদ্যুৎ উৎপাদনের এই নতুন উৎস যুক্ত হলে জাতীয় গ্রিডে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ আরও জোরদার হবে বলে আশা করা যাচ্ছে।

বাজেট বক্তব্যে আরও জানানো হয়, উপ-আঞ্চলিক সহযোগিতার আওতায় নেপালের সঙ্গে একটি বিদ্যুৎ আমদানি চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যার মাধ্যমে ২০২৪ সালের ৩ অক্টোবর থেকে ৪০ মেগাওয়াট জলবিদ্যুৎ সাশ্রয়ী দামে বাংলাদেশে আমদানি করা হবে।

বিদ্যুৎ খাতকে আরও স্বচ্ছ ও জবাবদিহিতামূলক করতে ‘বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন, ২০১০’ বাতিল করা হয়েছে। একইসঙ্গে পুরোনো চুক্তিসমূহ পর্যালোচনার জন্য একটি জাতীয় কমিটি এবং ট্যারিফ কাঠামো বিশ্লেষণের জন্য আরেকটি কমিটি গঠন করা হয়েছে।

এছাড়া বিদ্যুৎ বিতরণব্যবস্থাকে আধুনিক করতে মেট্রোপলিটন এলাকায় বিদ্যুৎ লাইন ও সাবস্টেশনগুলো ভূ-গর্ভস্থ করার কাজ চলছে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.