বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২, ১ শাবান ১৪৪৭, শীতকাল

কানে ‘আলী’র বিশেষ স্বীকৃতি

প্রথমবার কান উৎসবে পুরস্কার জিতলো বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আলী’। নির্মাতা আদনান আল রাজীব পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আলী’  পেল বিশেষ স্বীকৃতি।

বিশ্বের অন্যতম সেরা চলচ্চিত্র আসর কান ফিল্ম ফেস্টিভ্যালের ৭৮তম আয়োজনে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ক্যাটাগরিতে এটি পেয়েছে স্পেশাল মেনশন (বিশেষ উল্লেখযোগ্য ছবি হিসেবে স্বীকৃতি)।

গতকাল (শনিবার) উৎসবের সমাপনী দিনে এই ঘোষণা করা হয়। এর আগে গত বৃহস্পতিবার উৎসবের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে দেখানো হয় সিনেমাটি। তখনই এটি প্রশংসিত হয়। কানে এবার জমা পড়ে ৪ হাজার ৭৮১টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। এর মধ্য থেকে প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয় ১১টি ছবি। বাংলাদেশের ‘আলী’ সেগুলোরই একটি।

এ ছবিতে স্বনামে অভিনয় করেছেন আল আমিন। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্র আলী। ছবির নির্মাতা আদনান আল রাজীব। দেড় যুগ ধরে টিভি বিজ্ঞাপন ও বিভিন্ন নির্মাণে কাজ করছেন। ১৫ মিনিটের সিনেমা ‘আলী’ ছবির শুটিং প্রসঙ্গে আদনান জানান, গত বছরের ডিসেম্বরে সিলেটের বিভিন্ন লোকেশনে শুটিং করেছেন তাঁরা। টানা পাঁচদিন কাজ করে শুটিং শেষ করেন।

সিনেমাটি উৎসবের কথা মাথায় রেখে বানিয়েছিলেন আদনান আল রাজীব। তবে তা যে কান উৎসব হবে, ভাবেননি তিনি। কানে মনোনয়নের পর আদনান বলেছিলেন, ‘আমরা তো আসলে কখনোই কান উৎসবের কথা ভাবিনি। এটা তো স্বপ্নের মতো ব্যাপার। আমাদের লক্ষ্য ছিল একটা ফিল্ম বানাব। এরপর একটা অভিনব ভাবনা মাথায় আসে। তখন আমার কাছে মনে হয়েছিল, এই ভাবনা নিয়ে কাজ করি।’

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.