মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩, ১ জিলহজ ১৪৪৭, গ্রীষ্মকাল

আওয়ামী লীগ নিষিদ্ধে ‘জুলাই ঐক্য’ প্লাটফর্মের আত্মপ্রকাশ

জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে গঠিত হলো নতুন রাজনৈতিক জোট—‘জুলাই ঐক্য’।

মঙ্গলবার (৬ মে) বিকেল ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ ঘটে এই ঐক্যজোটের। জোটের পক্ষ থেকে দাবি তোলা হয়—”জুলাইয়ে গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে”।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ৩৫টি সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়ে গঠিত হয়েছে এই জোট। এর মধ্যে রয়েছে ইউনাইটেড পিপলস বাংলাদেশ, ইনকিলাব মঞ্চ, এন্টি ফ্যাসিস্ট কোয়ালিশন, এলায়েন্স ফর ডেমোক্রেসি, বিপ্লবী ছাত্র পরিষদ, রক্তিম জুলাই, একতার বাংলাদেশ, স্টুডেন্ট রাইট ওয়াচসহ আরও অনেকে।

লিখিত ঘোষণাপত্র পাঠ করেন ঢাবির বাংলা বিভাগের শিক্ষার্থী মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ। তিনি বলেন, “২০২৪ সালের জুলাইয়ে দেশের ইতিহাসে এক নতুন অধ্যায় শুরু হয়। ১৫ বছরের নিপীড়ন, লুটপাট, দুর্নীতির বিরুদ্ধে জনগণের জেগে ওঠা—ছিল এক স্পষ্ট গণঅভ্যুত্থান।”

তবে তিনি অভিযোগ করেন, “৮ মাস পার হলেও সেই গণহত্যার বিচার হয়নি। বরং এখন দেখা যাচ্ছে, কিছু মহল আওয়ামী লীগকে আবার রাজনৈতিকভাবে পুনর্বাসনের চেষ্টা করছে, যা শহীদদের আত্মত্যাগের প্রতি চরম অসম্মান।”

ইউনাইটেড পিপলস বাংলাদেশের প্রতিনিধি রাফে সালমান রিফাত বলেন, “আওয়ামী লীগ মাঝে মাঝেই ঝটিকা মিছিল করে মাঠে থাকার বার্তা দিচ্ছে। কিন্তু এই দলের রাজনীতি চালু থাকলে আর কোনো গণতান্ত্রিক ভবিষ্যৎ সম্ভব না। দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে।”

পরবর্তী কর্মসূচি হিসেবে আগামী ৭ মে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনের ঘোষণা দেন জোটের নেতারা। দাবিগুলোর মধ্যে আছে—জুলাই বিপ্লবের অংশগ্রহণকারীদের সাংবিধানিক নিরাপত্তা এবং আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধকরণ।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

বাংলাদেশকে ৩৫ কোটি মার্কিন ডলার অর্থায়নের অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক
নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতায় গোয়েন্দা ও আইন-শৃঙ্খলা বাহিনী সমন্বয় করবে: প্রধানমন্ত্রী
মাদারীপুরে একই পরিবারের তিন লাশ উদ্ধার
বড়পর্দায় আসছে জীবনানন্দ দাশের ‘বনলতা সেন’
তামিম-রিয়াদসহ বিসিবি নির্বাচনে কাউন্সিলর হলেন যারা
নতুন মাঠে আক্ষেপ ঘুচালো মেসি
পে-স্কেল ১ জুলাই থেকেই বাস্তবায়নের নীতিগত সিদ্ধান্ত দিয়েছেন প্রধানমন্ত্রী
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতার জিও জারি
নতুন বছরে প্রাথমিক শিক্ষার্থীরা নতুন কারিকুলাম পাবে: গণশিক্ষা প্রতিমন্ত্রী
তারেক রহমানের সঙ্গে সম্পাদক পরিষদের নেতাদের বৈঠক
ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সবার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট
হাম প্রাদুর্ভাব মোকাবিলায় আসছে এক কোটি ভিটামিন এ ক্যাপসুল
ঢাকায় পৌঁছেছে কারিনার মরদেহ
রাজস্থানে দিল্লিগামী ট্রেনে আগুন
আবারও রোনালদোর কান্নার মুহূর্ত
বিশ্বকাপে বিনা পারিশ্রমিকে গাইবেন শাকিরা- ম্যাডোনা-বিটিএস
জীবনের ১৭টা বছর নষ্ট করেছি: মিরা
বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা
আবু সাঈদ হত্যা মামলায় রোবির সাবেক ভিসি গ্রেফতার
শুধু স্বপ্ন নয়, বাস্তব পরিকল্পনা চান প্রধানমন্ত্রী

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.