মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩, ১ জিলহজ ১৪৪৭, গ্রীষ্মকাল

বাংলাদেশের হয়ে খেলতে শমিত সোমের আর কোনো বাধা নেই

ফিফার অনুমোদন পাওয়ায় বাংলাদেশের জার্সিতে আন্তর্জাতিক ম্যাচ খেলতে কানাডা প্রবাসী ফুটবলার শমিত সোমের আর কোনো বাধা রইল না।

আজ মঙ্গলবার (৬ মে) বাংলাদেশ সময় রাত ৮টার পর এ তথ্য পাওয়া যায়।

আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের হোম ম্যাচ খেলবে বাংলাদেশ। সবকিছু ঠিক থাকলে এদিনই লাল-সবুজের হয়ে প্রথম ম্যাচ খেলতে নামবেন কানাডা জাতীয় দলে খেলা ফুটবলার শমিত সোম।

আজ শমিত ও তার বাবা-মায়ের সকল ডকুমেন্টস, কানাডা ফুটবল ফেডারেশনের ছাড়পত্রসহ সকল কিছু দিয়ে ফিফায় আবেদন করেছিল বাফুফে। ফিফা প্লেয়ার স্ট্যাটাস কমিটি ‘সবুজ সংকেত’ পাওয়ায় ২৭ বছর বয়সী এই মিডফিল্ডার বাংলাদেশের হয়ে খেলতে পারবেন।

গত সোমবার (৫ মে) শমিত বাংলাদেশের পাসপোর্ট হাতে পান। আর তাতেই বাংলাদেশ দলের হয়ে খেলা থেকে এই মিডফিল্ডার মাত্র এক ধাপ দূরে অবস্থান করছিলেন। এর আগে শুক্রবার (২ মে) বাংলাদেশ সময় রাতে কানাডার টরেন্টোর বাংলাদেশ হাই-কমিশনের কনস্যুলেট অফিসে পাসপোর্টের আবেদন করেছিলেন শমিত। ৭২ ঘণ্টার মধ্যেই সামিতের ই-পাসপোর্ট তৈরি হয়েছে।

কানাডার ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ স্তরে খেলা এই মিডফিল্ডার কানাডা জাতীয় দলের হয়ে দুটি প্রীতি ম্যাচে অংশ নিয়েছেন। এছাড়াও তিনি কানাডার বিভিন্ন বয়সভিত্তিক দলের প্রতিনিধিত্ব করেছেন। যেহেতু তিনি কানাডার হয়ে কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে খেলেননি, তাই ফিফার নিয়ম অনুযায়ী তার জাতীয় দল পরিবর্তনের সুযোগ রয়েছে। বর্তমানে কানাডা প্রিমিয়ার লিগের ক্লাব ক্যাভালরি এফসির হয়ে খেলছেন শমিত।

শমিতের বাবা মানস সোমের বাড়ি মৌলভীবাজার ও মা নন্দিতা সোমের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। পরবর্তীতে তারা কানাডায় স্থায়ী হন। সেখানেই সামিতের জন্ম ও বেড়ে ওঠা।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

বাংলাদেশকে ৩৫ কোটি মার্কিন ডলার অর্থায়নের অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক
নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতায় গোয়েন্দা ও আইন-শৃঙ্খলা বাহিনী সমন্বয় করবে: প্রধানমন্ত্রী
মাদারীপুরে একই পরিবারের তিন লাশ উদ্ধার
বড়পর্দায় আসছে জীবনানন্দ দাশের ‘বনলতা সেন’
তামিম-রিয়াদসহ বিসিবি নির্বাচনে কাউন্সিলর হলেন যারা
নতুন মাঠে আক্ষেপ ঘুচালো মেসি
পে-স্কেল ১ জুলাই থেকেই বাস্তবায়নের নীতিগত সিদ্ধান্ত দিয়েছেন প্রধানমন্ত্রী
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতার জিও জারি
নতুন বছরে প্রাথমিক শিক্ষার্থীরা নতুন কারিকুলাম পাবে: গণশিক্ষা প্রতিমন্ত্রী
তারেক রহমানের সঙ্গে সম্পাদক পরিষদের নেতাদের বৈঠক
ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সবার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট
হাম প্রাদুর্ভাব মোকাবিলায় আসছে এক কোটি ভিটামিন এ ক্যাপসুল
ঢাকায় পৌঁছেছে কারিনার মরদেহ
রাজস্থানে দিল্লিগামী ট্রেনে আগুন
আবারও রোনালদোর কান্নার মুহূর্ত
বিশ্বকাপে বিনা পারিশ্রমিকে গাইবেন শাকিরা- ম্যাডোনা-বিটিএস
জীবনের ১৭টা বছর নষ্ট করেছি: মিরা
বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা
আবু সাঈদ হত্যা মামলায় রোবির সাবেক ভিসি গ্রেফতার
শুধু স্বপ্ন নয়, বাস্তব পরিকল্পনা চান প্রধানমন্ত্রী

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.