বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩, ১২ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

বাংলাদেশের পাসপোর্ট পেয়েছেন সামিত সোম

বাংলাদেশের জাতীয় ফুটবল দলে আরেক বিদেশি বংশোদ্ভূত ফুটবলারের আগমন যেন এখন শুধুই সময়ের ব্যাপার। কানাডায় জন্ম নেওয়া ২৭ বছর বয়সী মিডফিল্ডার সামিত সোম অবশেষে পেয়ে গেছেন বাংলাদেশি পাসপোর্ট। এখন শুধু ফিফার অনুমোদনের অপেক্ষা।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহসভাপতি ফাহাদ করিমের বরাত দিয়ে দেশের একটি গণমাধ্যম জানায় সামিত বাংলাদেশি পাসপোর্ট হাতে পেয়ে গেছে। এখন বাফুফে ফিফার কাছে প্রয়োজনীয় কাগজপত্র পাঠাব। ফিফা ছাড়পত্র দিলেই বাংলাদেশের হয়ে খেলার আর কোনো বাধা থাকবে না সামিতের।

সামিতের বাবা-মা দুজনেই বাংলাদেশি, তবে তার জন্ম এবং শৈশব কেটেছে কানাডায়। ২০২০ সালে তিনি কানাডার জাতীয় দলের হয়ে দুটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন। এরপর দীর্ঘদিন আন্তর্জাতিক ফুটবলের বাইরে থাকা সামিত এখন খেলছেন কানাডিয়ান প্রিমিয়ার লিগের ক্লাব ক্যাভালরি এফসিতে।

বাংলাদেশ দলের সামনে এখন বড় পরীক্ষা ১০ জুন, এশিয়ান কাপ বাছাইয়ে মুখোমুখি হতে হবে সিঙ্গাপুরের। সেদিন মাঠে সামিতকে দেখা যাবে কি না, সেটি নির্ভর করছে ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির সিদ্ধান্তের ওপর। সব কিছু ঠিকঠাক থাকলে সিঙ্গাপুর ম্যাচেই দেখা যেতে পারে বাংলাদেশের নতুন এই ‘মিডফিল্ড জেনারেল’-কে।

বিদেশি বংশোদ্ভূত ফুটবলারদের বাংলাদেশে খেলার আগ্রহ সম্প্রতি আরও জোরালো হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরীর অভিষেকের পর। গত ২৫ মার্চ ভারতের বিপক্ষে ম্যাচে হামজা প্রথমবার বাংলাদেশের জার্সি গায়ে মাঠে নামেন। তার আগমনে ফুটবলপ্রেমীরা যেমন উচ্ছ্বসিত, তেমনি উদ্দীপ্ত হচ্ছেন অন্য প্রবাসী ফুটবলাররাও।

তবে এই পথ প্রথম শুরু করেছিলেন জামাল ভূঁইয়া। ডেনমার্কে জন্ম নেওয়া জামালের মাধ্যমে ২০১৩ সালে বিদেশি বংশোদ্ভূত খেলোয়াড়দের জাতীয় দলে জায়গা পাওয়ার সূচনা হয়। এরপর এসেছে ফিনল্যান্ডে বেড়ে ওঠা তারিক কাজীর নাম।

এবার পালা সামিত সোমের। এখন শুধু ফিফার অনুমোদনের অপেক্ষা, তারপরই হয়তো জাতীয় দলের মাঝমাঠে আরও এক নতুন মুখ দেখবে বাংলাদেশ।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

টঙ্গীতে মাদক অভিযানে পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ২৮
জার্মানি থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র!
দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস
শিক্ষামন্ত্রীর নতুন পিএস বিচারক ফারহান ইসতিয়াক
সংরক্ষিত নারী আসনের ৪৯ জন প্রার্থীর গেজেট কাল
দাম বাড়ল সয়াবিন তেলের
প্রাথমিক শিক্ষার্থীদের নতুন ইউনিফর্মের নকশা উপস্থাপন
যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম চার বছরের মধ্যে সর্বোচ্চ
বিরোধী দলীয় এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী
বাজেটে চাপ পড়ার কোনো সম্ভাবনা নেই: প্রধানমন্ত্রী
৮ মে মুক্তি পাচ্ছে থালাপতি বিজয়ের শেষ সিনেমা ‘জন নায়কন’
পারমাণবিক শক্তি ব্যবহারে ৩৩তম দেশ বাংলাদেশ
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল
জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং
আমরা মানবিক রাষ্ট্র গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী
কোস্ট গার্ডের বহরে হেলিকপ্টার যুক্ত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
মার্কিন অবরোধ ডিঙিয়ে তেল রপ্তানি করছে ইরান
“রক্তদানে আমরা শেরপুর” সংগঠনের নকলা কমিটি গঠন: সভাপতি সোহাগ, সম্পাদক সজিব
মেয়েদের স্নাতক পর্যন্ত শিক্ষা বিনামূল্যে করার ঘোষণা প্রধানমন্ত্রীর
প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.