শেরপুর জেলার নকলায় এসএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অপরাধে ২ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) এসএসসির ইংরেজি ২য় পত্র পরীক্ষা চলাকালে তাদেরকে বহিষ্কার করা হয়। কেন্দ্র সচিব ও নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক ওমর ফারুক ২ পরীক্ষার্থীকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেন।
জানা যায়, নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র থেকে নকলা মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের একজন এবং নকলা মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে নারায়নখেলা উচ্চ বিদ্যালয়ের একজন পরীক্ষার্থীকে সংশ্লিষ্ট কক্ষের কক্ষ প্রত্যবেক্ষক পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অপরাধে বহিষ্কার করেন।
উল্লেখ্য, উপজেলার ৪টি কেন্দ্রে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।








